1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ১৪ জুন ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিরাইয়ে পুলিশের অভিযানে হত্যা মামলার আসামিসহ আটক ১০ কৈতক হাসপাতালের জায়গা দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন মধ্যনগরে পল্লীবন্ধু উন্নয়ন সংস্থার বিরুদ্ধে আমানত-সঞ্চয়ের টাকা না দেওয়ার অভিযোগ সুনামগঞ্জে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন! ঘরে ঘরে বর্জ্য সংগ্রহে নতুন উদ্যোগ, ছাতকে চালু হলো ভ্রাম্যমাণ গাড়ি জামালগঞ্জে অটো রিক্সা উল্টে যাত্রী নিহত শাল্লায় কৃষক তালিকায় অনিয়ম: ইউপি কার্যালয় ঘেরাও করে বঞ্চিত কৃষকদের বিক্ষোভ ​ স্থায়ী ক্যাম্পাসের দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ `কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার!

অবৈধভাবে ইউরোপযাত্রা: চার দিন সাগরে ভাসার পর বাংলাদেশিসহ ৪৪০ জন উদ্ধার

  • আপডেট টাইম :: বুধবার, ৫ এপ্রিল, ২০২৩, ৮.৩৪ পিএম
  • ১৪০ বার পড়া হয়েছে

বিডিনিউজ:
চার দিন ধরে ভূমধ্যসাগরে ধুকতে থাকা একটি মাছ ধরা নৌকা থেকে বাংলাদেশিসহ ৪৪০ অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করা হয়েছে।

প্রায় ১১ ঘণ্টার চেষ্টায় বুধবার তাদের মাল্টার আন্তর্জাতিক সমুদ্রসীমা থেকে উদ্ধার করেছে ডক্টর্স উইদআইট বর্ডার্স (এমএসএফ) নামের একটি সংগঠন বলে জানিয়েছে রয়টার্স।

তবে তাদের মধ্যে কতজন বাংলাদেশি কিংবা অন্য দেশের কতজন রয়েছেন তা প্রতিবেদনে বলা হয়নি।

এক টুইটে সংস্থাটি জানায়, খারাপ আবহাওয়ার জন্য রাতভরা চলা উদ্ধার অভিযানে বেগ পেতে হয়। শেষমেষ ৮ নারী ও ৩০ শিশুসহ প্রায় ৪৪০ জনকে উদ্ধার করা হয়। সবাইকে নিরাপদে উদ্ধার করা গেলেও পানিশূন্যতার কারণে একজন অজ্ঞান হয়ে পড়েন, যাকে চিকিৎসার জন্য মাল্টায় পাঠানো হয়েছে।

পরে সংস্থাটি আরেক টুইটে জানিয়েছে, উদ্ধার হওয়াদের মধ্যে ১০০ জনকে ইতালির সিসিলিতে নৌঘাটিতে স্থানান্তর করার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। বাকি ৩৩৯ জনকে দেশটির আরেক শহর ব্রিন্দিসিতে পাঠানো হচ্ছে।

এর দুদিন আগে দুর্দশায় পড়া অভিবাসীদের ফোনের মাধ্যমে সহায়তা দেওয়া আরেক দাতব্য সংস্থা ‘অ্যালার্ম ফোন’ ভূমধ্যসাগরে ৪৪০ জন অভিবাসন প্রত্যাশীর একটি মাছ ধরার নৌকা খারাপ পরিস্থিতিতে পড়েছে বলে খবর পায়।

লিবিয়া থেকে ইতালির উদ্দেশ্যে যাত্রা করা এসব নাগরিকদের মধ্যে সিরিয়া, পাকিস্তান, বাংলাদেশ, মিশর, সোমালিয়া ও শ্রীলঙ্কার নাগরিক বলে জানালেও কোন দেশের কতজন তা জানা য়ায়নি।

অ্যালার্ম ফোনের মুখপাত্র ফ্লাভিয়া পেরগোলা বলেন, এমএসএফের উদ্ধার করা যাত্রীরা ১ এপ্রিল পূর্ব লিবিয়ার বেনগাজির কাছ থেকে যাত্রা করে। সমুদ্রে চার দিন অবস্থানের মধ্যে দুদিন তাদের না খেয়ে থাকতে হয়েছে।

“এদের একজন পানিশূন্যতা কারণে অজ্ঞান হয়ে পড়েছে, যাকে হেলিকপ্টারে করে মাল্টায় পাঠানো হয়েছে।”

এর আগে সোমবার ল্যাম্পেডুসা দ্বীপের কাছের একটি একটি মরু দ্বীপে আটকে থাকা ৩২ অভিবাসীকে হেলিকপ্টারের মাধ্যমে উদ্ধার করেছিল ইতালির কোস্ট গার্ড।

এদিকে বছরের শুরু থেকেই ইতালিতে উত্তর আফ্রিকাসহ বিভিন্ন দেশের অভিবাসন প্রত্যাশীদের চাপ বেশ উর্ধ্বমূখী। গত তিন মাসে প্রায় ২৮ হাজার অভিবাসী দেশটিতে ঢুকেছে। গত বছর এ সংখ্যা ছিল ছয় হাজার ৮০০ জন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!