1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিরাইয়ে পুলিশের অভিযানে হত্যা মামলার আসামিসহ আটক ১০ কৈতক হাসপাতালের জায়গা দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন মধ্যনগরে পল্লীবন্ধু উন্নয়ন সংস্থার বিরুদ্ধে আমানত-সঞ্চয়ের টাকা না দেওয়ার অভিযোগ সুনামগঞ্জে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন! ঘরে ঘরে বর্জ্য সংগ্রহে নতুন উদ্যোগ, ছাতকে চালু হলো ভ্রাম্যমাণ গাড়ি জামালগঞ্জে অটো রিক্সা উল্টে যাত্রী নিহত শাল্লায় কৃষক তালিকায় অনিয়ম: ইউপি কার্যালয় ঘেরাও করে বঞ্চিত কৃষকদের বিক্ষোভ ​ স্থায়ী ক্যাম্পাসের দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ `কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার!

সুনামগঞ্জে আওয়ামী লীগের প্রাথমিক সদস্যপদ নবায়ন কার্যক্রমের উদ্বোধন

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩, ৮.০২ পিএম
  • ১৫১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের প্রাথমিক সদস্যপদ নবায়ন কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা আওয়ামী লীগের রমিজবিপণিস্থ কার্যালয়ে কার্যক্রমের উদ্বোধন করেন জেল্যা আওয়ামী লীগের সভাপতি নূরুল হুদা মুকুট ও সাধারণ সম্পাদক নোমান বখত পলিন। এসময় জেলা শহরসহ বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ প্রাথমিক সদস্যপদ নবায়ন করেন।
সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগ সূত্রে জানা গেছে তৃণমূলকে চাঙ্গা করতে ও পরীক্ষিত মুজিবাদর্শের সৈনিকদের সামনে নিয়ে আসতে কেন্দ্রীয় নির্দেশে এই কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। মঙ্গলবার জেলা শহরে কর্মসূচির উদ্বোধন করা হলেও পর্যায়ক্রমে উপজেলায় কার্যক্রম শুরু হবে। উপমহাদেশের ঐতিহ্যবাহী ও মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী আওয়ামী লীগকে তৃণমূলে সাংগঠনিকভাবে শক্তিশালী করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান নেতৃবৃন্দ।
কর্মসূচি উদ্বোধনকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা হাজী আবুল কালাম, শঙ্কর চন্দ্র দাস, এডভোকেট আজাদুল ইসলাম রতন, আসাদুজ্জামান সেন্টু, শীতেশ তালুকদার মঞ্জু, এডভোকেট কল্লোল তালুকদার চপল প্রমুখ।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান বখত পলিন বলেন, রাজপথ থেকে তৃণমূল সুনামগঞ্জের সর্বত্র আমরা আওয়ামী লীগকে গতিশীল করতে চাই। প্রাথমিক সদস্যপদ নবায়নের মাধ্যমে নেতারা উজ্জীবিত হচ্ছেন। জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে তারা শপথ নিচ্ছেন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!