1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন

সুনামগঞ্জ ভূমি অফিসার্স কল্যাণ সমিতির নির্বাচনে সভাপতি সোয়েল, সম্পাদক কামাল ও সাংগঠনকি সম্পাদক জহুর নির্বাচিত

  • আপডেট টাইম :: শনিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৩, ৫.৫৫ পিএম
  • ২৮৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জে ‘বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি’র ত্রিবার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে। ৪ ফেব্রুয়ারি শনিবার সংগঠনের সুনামগঞ্জের কাজীর পয়েন্টস্থ কার্যালয়ে সংগঠনের সদস্যদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে সম্মেলন সম্পন্ন হয়।
সম্মেলনে সভাপতি পদে পুনরায় নির্বাচিত হয়েছেন কাজী শামসুল হুদা সোয়েল। কাজী শামসুল হুদা সোয়েল কেন্দ্রীয় কমিটিরও যুগ্ম সাধারণ সম্পাদক এবং জগন্নাথপুর সদর ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন। সভাপতি পদে তার সঙ্গে প্রতিদ্বন্ধিতা করে মাত্র ৪ ভোট পেয়েছেন নিখিল পুরকায়স্থ।
সম্মেলনে বিনা প্রতিদ্বন্ধিতায় সাধারণ সম্পাদক হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন মো. কামাল হোসেন এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে বিনাপ্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন মো. জহুর আহমদ। কামাল হোসেন সদর ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারি কর্মকর্তা ও মো. জহুর আহমদ দিরাই উপজেলার রাজানগর ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারি কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন।
নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে অভিন্দন জানিয়েছেন সংগঠনের সদস্যবৃন্দসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও সুধীজন। নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ সততা ও নিষ্টার সঙ্গে দায়িত্ব পালনের প্রত্যয় ব্যক্ত করেছেন।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!