1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিরাইয়ে পুলিশের অভিযানে হত্যা মামলার আসামিসহ আটক ১০ কৈতক হাসপাতালের জায়গা দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন মধ্যনগরে পল্লীবন্ধু উন্নয়ন সংস্থার বিরুদ্ধে আমানত-সঞ্চয়ের টাকা না দেওয়ার অভিযোগ সুনামগঞ্জে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন! ঘরে ঘরে বর্জ্য সংগ্রহে নতুন উদ্যোগ, ছাতকে চালু হলো ভ্রাম্যমাণ গাড়ি জামালগঞ্জে অটো রিক্সা উল্টে যাত্রী নিহত শাল্লায় কৃষক তালিকায় অনিয়ম: ইউপি কার্যালয় ঘেরাও করে বঞ্চিত কৃষকদের বিক্ষোভ ​ স্থায়ী ক্যাম্পাসের দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ `কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার!

বাংলা একাডেমি পুরস্কার পেলেন সুনামগঞ্জের ধ্রুব এষসহ ১৫জন

  • আপডেট টাইম :: বুধবার, ২৫ জানুয়ারী, ২০২৩, ১১.২৭ পিএম
  • ২১৬ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২২ ঘোষণা করা হয়েছে। অমর একুশে বইমেলা-২০২২ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের হাতে এ পুরস্কার তুলে দেবেন।

মঙ্গলবার (২৫ জানুয়ারি) বাংলা একাডেমি নির্বাহী পরিষদের অনুমোদনের পরিপ্রেক্ষিতে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। বাংলা একাডেমির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এবার ১১টি বিভাগে মোট ১৫ জন গুণী ব্যক্তি এ পুরস্কার পাচ্ছেন।

যারা বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২২ পেলেন-

কবিতায় ফারুক মাহমুদ ও তারিক সুজাত;

কথাসাহিত্যে তাপস মজুমদার ও পারভেজ হোসেন;

প্রবন্ধ বা গবেষণায় মাসুদুজ্জামান; অনুবাদে আলম খোরশেদ;

নাটকে মিলন কান্তি দে ও ফরিদ আহমদ দুলাল; শিশুসাহিত্যে ধ্রুব এষ;

মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণায় মুহাম্মদ শামসুল হক;

বঙ্গবন্ধুবিষয়ক গবেষণায় সুভাষ সিংহ রায়;

বিজ্ঞান, কল্পবিজ্ঞান বা পরিবেশ বিজ্ঞানে মোকারম হোসেন;

আত্মজীবনী, স্মৃতিকথা বা ভ্রমণ কাহিনীতে ইকতিয়ার চৌধুরী এবং ফোকলোরে আবদুল খালেক ও মুহম্মদ আবদুল জলিল।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!