1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিরাইয়ে পুলিশের অভিযানে হত্যা মামলার আসামিসহ আটক ১০ কৈতক হাসপাতালের জায়গা দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন মধ্যনগরে পল্লীবন্ধু উন্নয়ন সংস্থার বিরুদ্ধে আমানত-সঞ্চয়ের টাকা না দেওয়ার অভিযোগ সুনামগঞ্জে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন! ঘরে ঘরে বর্জ্য সংগ্রহে নতুন উদ্যোগ, ছাতকে চালু হলো ভ্রাম্যমাণ গাড়ি জামালগঞ্জে অটো রিক্সা উল্টে যাত্রী নিহত শাল্লায় কৃষক তালিকায় অনিয়ম: ইউপি কার্যালয় ঘেরাও করে বঞ্চিত কৃষকদের বিক্ষোভ ​ স্থায়ী ক্যাম্পাসের দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ `কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার!

হাট-বাজারের খাস জমি দখলে ৫ লাখ টাকা জরিমানা, এক বছর জেল, সংসদে বিল

  • আপডেট টাইম :: রবিবার, ৮ জানুয়ারী, ২০২৩, ১১.১৬ পিএম
  • ১৯১ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
হাট-বাজারের জমিতে অবৈধ স্থাপনা নির্মাণে পাঁচ লাখ টাকা জরিমানা ও এক বছর দণ্ডের বিধান রেখে একটি আইনের খসড়া সংসদে তোলা হয়েছে।

ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী রোববার ‘হাট ও বাজার (স্থাপন ও ব্যবস্থাপনা) বিল, ২০২৩’ সংসদে উত্থাপন করেন। পরে বিলটি যাচাই বাছাইয়ের জন্য সংসদীয় কমিটিতে পাঠানো হয়।

‘হাট ও বাজার (স্থাপন ও অধিগ্রহণ) অধ্যাদেশ, ১৯৫৯’ সংশোধন ও পরিমার্জন করে নতুন এই আইনের খসড়া করা হয়েছে। পুরনো অধ্যাদেশে কোনো শাস্তির বিধান না থাকলেও বিলে সুনির্দিষ্ট অবরাধ ও শাস্তির বিধান রয়েছে।

বিলে বলা হয়েছে, হাট-বাজারের সরকারি খাস জমি কেউ অবৈধভাবে দখলে রাখলে বা উপযুক্ত কর্তৃপক্ষের অনুমতি ছাড়া হাট-বাজারের খাস জমির ওপর কোনো অবৈধ স্থাপনা নির্মাণ করলে বা নির্মাণের উদ্যোগ নিলে সর্বোচ্চ পাঁচ লাখ টাকা জরিমানা বা এক বছর কারাদণ্ড বা উভয় দণ্ড দেওয়া যাবে।

প্রস্তাবিত এ আইনের আওতায় অর্থদণ্ড আরোপে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে বিশেষ ক্ষমতা দেওয়ার কথা বলা হয়েছে।

বিলের উদ্দেশ্য ও কারণ সংবলিত বিবৃতিতে বলা হয়েছে, হাট-বাজার স্থাপন ও ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠাসহ গ্রামীণ অর্থনীতিকে আরও গতিশীল করতে ১৯৫৯ সালের অধ্যাদেশ ‘রহিত’ করে বাংলা ভাষায় নতুন বিলটি আনা হয়েছে।

এজন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও স্টেক হোল্ডারদের মতামতের ভিত্তিতে প্রয়োজনীয় সংশোধন ও পরিমার্জন এনে যুগোপযোগী করার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়।

এছাড়া ‘বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল (সংশোধন) বিল ২০২৩’ এদিন সংসদে উত্থাপন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।
তথ্যসূত্র: বিডিনিউজ


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!