1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ১৪ জুন ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিরাইয়ে পুলিশের অভিযানে হত্যা মামলার আসামিসহ আটক ১০ কৈতক হাসপাতালের জায়গা দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন মধ্যনগরে পল্লীবন্ধু উন্নয়ন সংস্থার বিরুদ্ধে আমানত-সঞ্চয়ের টাকা না দেওয়ার অভিযোগ সুনামগঞ্জে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন! ঘরে ঘরে বর্জ্য সংগ্রহে নতুন উদ্যোগ, ছাতকে চালু হলো ভ্রাম্যমাণ গাড়ি জামালগঞ্জে অটো রিক্সা উল্টে যাত্রী নিহত শাল্লায় কৃষক তালিকায় অনিয়ম: ইউপি কার্যালয় ঘেরাও করে বঞ্চিত কৃষকদের বিক্ষোভ ​ স্থায়ী ক্যাম্পাসের দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ `কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার!

জুবের আহমদ অপুর উপর ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন-স্মারকলিপি

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২, ৬.৫৯ পিএম
  • ২৮৬ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি::
সুনামগঞ্জ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও সুনামগঞ্জ যাত্রী অধিকার আন্দোলনের নেতা জুবের আহমদ অপুর বিরুদ্ধে পরিবহন আন্দোলনের নেতা আব্দুল মতিনের দায়েরকৃত মামলা প্রত্যাহার ও পরিবহন সেক্টরের নৈরাজ্য বন্ধের দাবি জানিয়ে সুনামগঞ্জে মানববন্ধন-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার দুপুরে সুনামগঞ্জ ট্রাফিক পয়েন্টে এ সমাবেশের আয়োজন করে জেলা স্বেচ্ছাবেক লীগ। মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপিও প্রদান করা হয়েছে।
মানববন্ধন পরবর্তী সমাবেশ ও লিখিত স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, গত ১৪ অক্টোবর স্বেচ্ছাসেবক লীগ নেতা সালেককে আব্দুজ জহুর সেতুতে বেধড়ক মারধর করা হয়েছে। এর আগে ছাত্রলীগের নেতাদের বহনকারী গাড়িকে আঘাত করা হয়েছে। তারপরও পরিবহন আন্দোলনের নামে ওইদিন সন্ধ্যায় আব্দুজ জহুর সেতুতে নৈরাজ্য সৃষ্টি করে তারা। মারধর করে স্বেচ্ছাসেবক লীগ নেতা সালেকসহ কয়েকজনকে। স্মারকলিপিতে আরো উল্লেখ করা হয়, অবৈধ আন্দোলন ও মারধর করার পরও তারা গত ১৬ অক্টোবর ষড়যন্ত্রমূলক দ্রুত বিচার আইনে মামলা দিয়েছে জুবের আহমদ অপু, তার পুত্রসহ ৭ জনের বিরুদ্ধে। এই মামলা মিথ্যা ও ষড়যন্ত্রমূলক আখ্যায়িত করে অবিলম্বে মামলাটি প্রত্যাহারের আহ্বান জানান তারা। স্মারকলিপিতে নিরপরাধ জুবের আহমদ অপুসহ নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার, পরিবহন সেক্টরের নৈরাজ্য বন্ধ, যাত্রীদের জিম্মি করে পরিবহন ধর্মঘট বন্ধসহ নৈরাজ্য সৃষ্টিকারীদের বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি সুয়েব চৌধুরী, এডভোকেট বুরহান উদ্দিন, জামাল আহমদ, মুক্তিযোদ্ধা সন্তান শিবলু আহমদ চৌধুরী, নাজমুল হক প্রমুখ।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!