1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিরাইয়ে পুলিশের অভিযানে হত্যা মামলার আসামিসহ আটক ১০ কৈতক হাসপাতালের জায়গা দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন মধ্যনগরে পল্লীবন্ধু উন্নয়ন সংস্থার বিরুদ্ধে আমানত-সঞ্চয়ের টাকা না দেওয়ার অভিযোগ সুনামগঞ্জে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন! ঘরে ঘরে বর্জ্য সংগ্রহে নতুন উদ্যোগ, ছাতকে চালু হলো ভ্রাম্যমাণ গাড়ি জামালগঞ্জে অটো রিক্সা উল্টে যাত্রী নিহত শাল্লায় কৃষক তালিকায় অনিয়ম: ইউপি কার্যালয় ঘেরাও করে বঞ্চিত কৃষকদের বিক্ষোভ ​ স্থায়ী ক্যাম্পাসের দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ `কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার!

সুনামগঞ্জে বিজিবির অভিযানে প্রায় তেরো লক্ষাধীক ভারতীয় অবৈধ পন্য জব্দ

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২, ১০.৫৯ এএম
  • ২৩৪ বার পড়া হয়েছে

মোঃ মোশফিকুর রহমান স্বপনঃ

সুনামগঞ্জের বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে

প্রায় তেরো লক্ষাধীক ভারতীয় অবৈধ পন্য ( মদ, গরু এবং সাবান) জব্দ করেছে ২৮- বিজিবি টিম।
বর্ডার গার্ড বাংলাদেশ সুনামগঞ্জের ২৮- বিজিবি পরিচালক লে. ক. মো. মাহবুবুর রহমান জানান,

মাটিরাবন বিওপির টহল দল ১৯ সেপ্টেম্বর সোমবার রাত ২২.৩০ টায় সীমান্ত পিলার ১১৮৯/১৭-এস এর নিকট শূন্য রেখা বরাবর ভারত হতে বাংলাদেশে প্রবেশ করার সময় মধ্যনগর উপজেলাধীন ১নং উত্তর বংশীকুন্ডা ইউনিয়নের গিলাগড়া নামক স্থান হতে ০৫টি ভারতীয় গরু আটক করে, যার আনুমানিক মূল্য ১,৭৫,০০০/- টাকা।

মাটিরাবন বিওপির টহল দল ১৯ সেপ্টেম্বর সোমবার রাত ২৩.০০ টায় সীমান্ত পিলার ১১৮৯/১৮-এস এর নিকট শূন্য রেখা বরাবর ভারত হতে বাংলাদেশে প্রবেশ করার সময় মধ্যনগর উপজেলাধীন ১নং উত্তর বংশীকুন্ডা ইউনিয়নের গিলাগড়া নামক স্থান হতে ০৫টি ভারতীয় গরু আটক করে, যার আনুমানিক মূল্য ১,৭৫,০০০/- টাকা।

টেকেরঘাট বিওপির টহল দল ২০ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুর ১২.২০ টায় সীমান্ত পিলার ১১৯৯/২-এস এর নিকট হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তাহিরপুর উপজেলাধীন ১নং উত্তর শ্রীপুর ইউনিয়নের বড়ছড়া নামক স্থান হতে ৪৮ বোতল ভারতীয় মদ আটক করে, যার মূল্য ৭২,০০০/- টাকা।

পেকপাড়া বিওপির টহল দল ২০ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেল পৌনে তিনটায় সীমান্ত পিলার ১২২৯/৩-এস এর নিকট শূন্য রেখা বরাবর ভারত হতে বাংলাদেশে প্রবেশ করার সময় দোয়ারাবাজার উপজেলাধীন ১নং বাংলাবাজার ইউনিয়নের উত্তর পেকপাড়া নামক স্থান হতে ০২টি ভারতীয় গরু আটক করে, যার আনুমানিক মূল্য ৭০,০০০/- টাকা।

লাউরগড় বিওপির টহল দল ২০ সেপ্টেম্বর মঙ্গলবার ০৩.০০ টায় সীমান্ত পিলার ১২০৬/৬-এস এর নিকট হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তাহিরপুর উপজেলাধীন ৫নং বাধাঘাট ইউনিয়নের মোনাইপাড়া নামক স্থান হতে ৬,৫০০ পিস ভারতীয় সাবান আটক করে, যার আনুমানিক মূল্য ৮,৪৫,০০০/- টাকা।

এসব পন্যের সর্বমোট সিজার মূল্য-১৩,৩৭,০০০/- টাকা।
তিনি জানান, আটককৃত ভারতীয় মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় এবং গরু ও সাবান শুল্ক কার্যালয় সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!