1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিরাইয়ে পুলিশের অভিযানে হত্যা মামলার আসামিসহ আটক ১০ কৈতক হাসপাতালের জায়গা দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন মধ্যনগরে পল্লীবন্ধু উন্নয়ন সংস্থার বিরুদ্ধে আমানত-সঞ্চয়ের টাকা না দেওয়ার অভিযোগ সুনামগঞ্জে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন! ঘরে ঘরে বর্জ্য সংগ্রহে নতুন উদ্যোগ, ছাতকে চালু হলো ভ্রাম্যমাণ গাড়ি জামালগঞ্জে অটো রিক্সা উল্টে যাত্রী নিহত শাল্লায় কৃষক তালিকায় অনিয়ম: ইউপি কার্যালয় ঘেরাও করে বঞ্চিত কৃষকদের বিক্ষোভ ​ স্থায়ী ক্যাম্পাসের দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ `কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার!

দিরাইয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া

  • আপডেট টাইম :: বুধবার, ২৪ আগস্ট, ২০২২, ৯.০০ পিএম
  • ২১৫ বার পড়া হয়েছে

দিরাই প্রতিনিধি::
সুনামগঞ্জের দিরাই পৌর শহরে বিএনপির দুই গ্রুপের মধ্যে হট্টগোল, হাতাহাতি ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। বুধবার বেলা দুপুরে দলীয় কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সকালে দেশে লোড শেডিং, জ্বালানি তেলসহ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ সমাবশের আয়োজন করে দিরাই উপজেলা বিএনপি। দুপুরে কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়। বাজার প্রদক্ষিণ শেষে বিএনপি অফিসের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সুনামগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার পরপরই হট্টগোলের শুরু হয়। জেলা বিএনপির উপদেষ্টা ও দিরাই শাল্লা আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেল অনুসারী কোন নেতাকে বক্তব্য দেয়ার সুযোগ না দেয়ায় তার সমর্থকরা বিক্ষুদ্ধ হয়ে ওঠে এবং একপর্যায়ে হাতাহাতি ও ঢিল ছুড়তে দেখা যায় দুপক্ষের সমর্থকদের মাঝে। এতে সভা পন্ড হয়ে যায়। ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!