1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ১৪ জুন ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিরাইয়ে পুলিশের অভিযানে হত্যা মামলার আসামিসহ আটক ১০ কৈতক হাসপাতালের জায়গা দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন মধ্যনগরে পল্লীবন্ধু উন্নয়ন সংস্থার বিরুদ্ধে আমানত-সঞ্চয়ের টাকা না দেওয়ার অভিযোগ সুনামগঞ্জে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন! ঘরে ঘরে বর্জ্য সংগ্রহে নতুন উদ্যোগ, ছাতকে চালু হলো ভ্রাম্যমাণ গাড়ি জামালগঞ্জে অটো রিক্সা উল্টে যাত্রী নিহত শাল্লায় কৃষক তালিকায় অনিয়ম: ইউপি কার্যালয় ঘেরাও করে বঞ্চিত কৃষকদের বিক্ষোভ ​ স্থায়ী ক্যাম্পাসের দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ `কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার!

আদম শুমারির রিপোর্ট : সিলেটে তৃতীয় লিঙ্গের জনসংখ্যা সবচেয়ে কম

  • আপডেট টাইম :: বুধবার, ২৭ জুলাই, ২০২২, ৫.৩২ পিএম
  • ২৫৫ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
নতুন আদমশুমারিতে বাংলাদেশে তৃতীয় লিঙ্গের জনসংখ্যা সবচেয়ে বেশি ঢাকা বিভাগে। আর সবচেয়ে কম সিলেট বিভাগে। এমন তথ্য জানা গেছে ‘ডিজিটাল জনশুমারি ও গৃহগণনা-২০২২’ এর প্রাথমিক প্রতিবেদন থেকে।

আজ বুধবার সকালে ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের আওতায় বিবিএস-এর মাধ্যমে বাস্তবায়িত প্রথম ‘ডিজিটাল জনশুমারি ও গৃহগণনা-২০২২’ এর প্রাথমিক প্রতিবেদন প্রকাশনা অনুষ্ঠান হয়।

প্রতিবেদন অনুসারে, দেশে তৃতীয় লিঙ্গের মানুষের সংখ্যা ১২ হাজার ৬২৯ জন। এর মধ্যে ৪ হাজার ৫৭৭ জনই বাস করেন ঢাকা বিভাগে, যা সর্বোচ্চ।

অন্যদিকে সবচেয়ে কম ৮৪০ জনের বসবাস সিলেট বিভাগে। এর মধ্যে সিলেট সিটি করপোরেশন এলাকায় আছেন ১১৪ জন।

অন্য বিভাগগুলোর মধ্যে মধ্যে বরিশাল বিভাগে ৫৬৩ জন, চট্টগ্রামে ২ হাজার ২৬ জন, খুলনায় ১ হাজার ১৪৮ জন, ময়মনসিংহে ৯৭২, রাজশাহীতে ১ হাজার ৫৭৪ আর রংপুরে ৯২৯ জন তৃতীয় লিঙ্গের মানুষ বসবাস করেন।

বাংলাদেশে এবারই প্রথমবারের মতো জনশুমারিতে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে অন্তর্ভূক্ত করা হলো।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!