1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ১৪ জুন ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিরাইয়ে পুলিশের অভিযানে হত্যা মামলার আসামিসহ আটক ১০ কৈতক হাসপাতালের জায়গা দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন মধ্যনগরে পল্লীবন্ধু উন্নয়ন সংস্থার বিরুদ্ধে আমানত-সঞ্চয়ের টাকা না দেওয়ার অভিযোগ সুনামগঞ্জে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন! ঘরে ঘরে বর্জ্য সংগ্রহে নতুন উদ্যোগ, ছাতকে চালু হলো ভ্রাম্যমাণ গাড়ি জামালগঞ্জে অটো রিক্সা উল্টে যাত্রী নিহত শাল্লায় কৃষক তালিকায় অনিয়ম: ইউপি কার্যালয় ঘেরাও করে বঞ্চিত কৃষকদের বিক্ষোভ ​ স্থায়ী ক্যাম্পাসের দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ `কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার!

নোয়াগাঁওয়ে সাম্প্রদায়িক হামলার দিনে বিচার চাইলেন অসহায় গ্রামবাসী

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০২২, ৯.০৪ পিএম
  • ২৬৮ বার পড়া হয়েছে

শাল্লা প্রতিনিধি:
গত বছরের ১৭ই মার্চ নোয়াগাঁও গ্রামের হিন্দু পাড়ায় সাম্প্রদায়িক হামলা চালিয়ে ১০টি পারিবারিক মন্দির ও ৮৮ টি বাড়িঘর ভাংচুর করে হেফাজত ইসলামের সাবেক নেতা মামুনুল হকের অনুসারীরা। তাই এই হামলার সুষ্ঠু বিচারের দাবীতে এক বছর পর গ্রামবাসীর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০ টায় নোয়াগাঁও গ্রামের পাশের মাঠে এই মানববন্ধন পালন করা হয়। মানববন্ধন পালন করা হয়। অভিনাশ দাসের সঞ্চালনায় ও বীর মুক্তিযোদ্ধা অনিল দাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন, চন্দন দাস, লোকেশ দাস, অসীম চক্রবর্তী, সুধা রানী দাস ও মঙ্গলা রানী চৌধুরী প্রমুখ। এসময় বক্তারা বলেন, ১৭ই মার্চ বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীর দিনটি টার্গেট করেই স্বাধীনতা বিরোধীরা এই সাম্প্রদায়িক হামলা করেছে।

শুধু তাই নয়, এই হামলার পেছনে অনেক রাঘব বোয়ালদের হাত রয়েছে। তাই মামলার আসামীদের পাশাপাশি পেছনের ইন্ধনদাতাদের আইনের আওতায় আনার দাবী জানান বক্তারা। বক্তারা আরো বলেন, ১৭ই মার্চ দিনটি আমাদের নোয়াগাঁও গ্রামবাসীর জন্য কলঙ্কজনক অধ্যায়। এই দিনটি আসলেই আমাদের চোখের সামনে ভেঁসে উঠে নির্যাতনের দৃশ্য।
এদিকে নোয়াগাঁও গ্রামে হামলার আসামীদের সর্বোচ্চ শাস্তির দাবী জানিয়ে শাল্লা সোচ্চার নাগরিকের ফোরামের ব্যানারে উপজেলা সদরে মানববন্ধন পালন করা হয়েছে।এসময়ও বক্তারা সাম্প্রদায়িক গোষ্টীর ইন্ধনদাতাদের বিচারের আওতায় আনার দাবী জানান।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!