1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিরাইয়ে পুলিশের অভিযানে হত্যা মামলার আসামিসহ আটক ১০ কৈতক হাসপাতালের জায়গা দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন মধ্যনগরে পল্লীবন্ধু উন্নয়ন সংস্থার বিরুদ্ধে আমানত-সঞ্চয়ের টাকা না দেওয়ার অভিযোগ সুনামগঞ্জে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন! ঘরে ঘরে বর্জ্য সংগ্রহে নতুন উদ্যোগ, ছাতকে চালু হলো ভ্রাম্যমাণ গাড়ি জামালগঞ্জে অটো রিক্সা উল্টে যাত্রী নিহত শাল্লায় কৃষক তালিকায় অনিয়ম: ইউপি কার্যালয় ঘেরাও করে বঞ্চিত কৃষকদের বিক্ষোভ ​ স্থায়ী ক্যাম্পাসের দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ `কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার!

মা বাবার কবরের পাশে শায়িত হলেন সাংবাদিক পীর হাবিব

  • আপডেট টাইম :: সোমবার, ৭ ফেব্রুয়ারী, ২০২২, ৮.০২ পিএম
  • ৩০৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক পীর হাবিববুর রহমানকে নিজ জেলা সুনামগঞ্জে ফুলেল শ্রদ্বা জানিয়েছেন শুভাকাঙ্ক্ষী স্বজন ও সহকর্মীরা। তার মরদেহ দেখে তারা কান্নায় ভেঙ্গে পড়েন। দলমত নির্বিশেষে বিভিন্ন শ্রেণিপেশার মানুষজন তাকে শেষ শ্রদ্ধা জানাতে হাসননগরস্থ বাসভবনে ছুটে যান। পরে সেখান থেকে সর্বস্তরের জনগণের শ্রদ্ধা জানানোর জন্য বেলা সাড়ে ১১ টায় সুনামগঞ্জ পৌরসভা চত্বরে রাখা হয়। পীর হাবিবের মরদেহ। সেখানে কাকে শেষ দেখা দেখতে অনুরাগীসহ জেলার বিভিন্ন স্থান থেকে শুভার্থীরা আসেন। বাদ জোহর সুনামগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে তার জানাযা অনুষ্ঠিত হয়।
এর আগে সুনামগঞ্জ প্রেস ক্লাব ও সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটিসহ সাংসবাদিক, রাজনৈতিক দল, সাংস্কৃতিক, সামাজিকসহ বিভিন্ন সংগঠন ফুলেল শ্রদ্ধা জানানো হয়।
ঢাকার পর সুনামগঞ্জে প্রথম জানাজা অনুষ্ঠিত হবে বাদ জোহর দুপুর ২ টায় সুনামগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের (পুরাতন কোর্ট মসজিদ) ঈদগাহে। সেখানে নানা স্থান থেকে মুসল্লিরা এসে জানাযায় অংশ নেন।
বেলা ৩টায় মরহুরের গ্রামের বাড়ি কুরবান নগর ইউনিয়নের মাইজবাড়ি পশ্চিমপাড়ায় নিয়ে যাওয়া হয়। গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সর্বশেষ জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে মা-বাবার কবরের পাশে দাফন করা হয়। সেখানেও আশপাশের এলাকার বিপুল মুসল্লি জানাজা ও দাফনে অংশ নেন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!