1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিরাইয়ে পুলিশের অভিযানে হত্যা মামলার আসামিসহ আটক ১০ কৈতক হাসপাতালের জায়গা দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন মধ্যনগরে পল্লীবন্ধু উন্নয়ন সংস্থার বিরুদ্ধে আমানত-সঞ্চয়ের টাকা না দেওয়ার অভিযোগ সুনামগঞ্জে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন! ঘরে ঘরে বর্জ্য সংগ্রহে নতুন উদ্যোগ, ছাতকে চালু হলো ভ্রাম্যমাণ গাড়ি জামালগঞ্জে অটো রিক্সা উল্টে যাত্রী নিহত শাল্লায় কৃষক তালিকায় অনিয়ম: ইউপি কার্যালয় ঘেরাও করে বঞ্চিত কৃষকদের বিক্ষোভ ​ স্থায়ী ক্যাম্পাসের দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ `কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার!

করোনা সংক্রমণ প্রতিরোধে সুনামগঞ্জে ১ লক্ষ ৭১ হাজার উন্নত মাস্ক বিতরণের উদ্যোগ ব্রাকের

  • আপডেট টাইম :: সোমবার, ৭ ফেব্রুয়ারী, ২০২২, ৭.৫৯ পিএম
  • ২৪০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
ধর্মীয় প্রতিনিধি, স্বাস্থ্যকর্মী, স্বাস্থ্যসেবীসহ হতদরিদ্র মানুষদের মধ্যে উন্নত মানের মাস্ক বিতরণের উদ্যোগ নিয়েছে বেসরকারি সংস্থা ব্রাক। ৭ জানুয়ারি সোমবার সকালে জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন ব্রাকের ১ লক্ষ ৭১ হাজার মাস্ক বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। করোনা সংক্রমণ প্রতিরোধে ব্রাক এই উদ্যোগ নিয়েছে বলে জানা গেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে ব্রাকের জেলা ব্যবস্থাপক এ কে আজাদ জানান, জেলার ১২ টি উপজেলার স্বাস্থ্যকর্মী ও স্বাস্থ্য সেবিকাদের মাধ্যমে দরিদ্র ও অসচেতন মানুষদের মধ্যে বিতরণের জন্য আলাদভাবে মাস্ক প্রদান করা হচ্ছে। স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে ৩৯ হাজার, স্বাস্থ্য সেবিকাদের মাধ্যমে ১ লক্ষ ৮৭ হাজার, সহযোগী বেসরকারি সংস্থাগুলোর মাধ্যমে ২৫ হাজার, জেলার সকল কমিউনিটি ক্লিনিকে বিতরণের জন্য ৮৮ হাজার, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের মাধ্যমে ৫৭ হাজার, সিভিল সার্জনের মাধ্যমে ২৩ হাজার, জেলা প্রশাসকের মাধ্যমে ৭৬ হাজার, ধর্মীয় প্রতিনিধিদের মাধ্যমে ৫৫ হাজার এবং অন্যান্য পেশাজীবীদের মাধ্যমে আরো ৭৬ হাজারসহ মোট ১ লক্ষ ৭১ হাজার মাস্ক বিতরণ করা হবে। ব্রাকের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেনের হাতে ১ লক্ষ ১৫ হাজার মাস্ক হস্থান্তর করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপপরিচালক মো. জাকির হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অসীম চন্দ্র বণিক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বিজন কুমার সিংহ, এডিএম তামিম আল ইয়ামিন। ব্রাকের পক্ষে উপস্থিত ছিলেন, ডিভিশনাল ম্যানেজার রিপন চন্দ্র ম-ল, বিডিসি একে আজাদ, আঞ্চলিক ব্যবস্থাপক ইউপিজি আনিসুজ্জামান বাবুল, আঞ্চলিক ব্যবস্থাপক জেজিডি মহসিন, এইচআর অফিসার বায়েজিদ কবীর চৌধুরী, এরিয়া ম্যানেজার এইচএনপিপি শাহ আলম প্রমুখ।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!