1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ১৩ জুন ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিরাইয়ে পুলিশের অভিযানে হত্যা মামলার আসামিসহ আটক ১০ কৈতক হাসপাতালের জায়গা দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন মধ্যনগরে পল্লীবন্ধু উন্নয়ন সংস্থার বিরুদ্ধে আমানত-সঞ্চয়ের টাকা না দেওয়ার অভিযোগ সুনামগঞ্জে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন! ঘরে ঘরে বর্জ্য সংগ্রহে নতুন উদ্যোগ, ছাতকে চালু হলো ভ্রাম্যমাণ গাড়ি জামালগঞ্জে অটো রিক্সা উল্টে যাত্রী নিহত শাল্লায় কৃষক তালিকায় অনিয়ম: ইউপি কার্যালয় ঘেরাও করে বঞ্চিত কৃষকদের বিক্ষোভ ​ স্থায়ী ক্যাম্পাসের দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ `কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার!

সুনামগঞ্জে আঞ্চলিক বীর মুক্তিযোদ্ধা সমাবেশ

  • আপডেট টাইম :: সোমবার, ১৩ ডিসেম্বর, ২০২১, ২.০৮ পিএম
  • ২৬৬ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি
সুনামগঞ্জে আঞ্চলিক বীর মুক্তিযোদ্ধা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে সোমবার সকালে জেলা শিল্পকলা একাডেমির হাসন রাজা মিলনায়তনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে যুদ্ধকালীন সময়ের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন বালাট সাব সেক্টরের প্লাটুন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, বীর মুক্তিযোদ্ধা সঞ্জুব আলী, বীর মুক্তিযোদ্ধা ওয়াহিদুর উদ্দিন ইসলাম।

সমাবেশে যুদ্ধকালীন বিভিন্ন লোমহর্ষক যুদ্ধের স্মৃতিচারণ করে বক্তারা বলেন, জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে দীর্ঘ ৯ মাস লড়াই সংগ্রামের মধ্যদিয়ে বিজয় অর্জন করেছি আমরা। তরুণ প্রজন্মকে মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জেনে দেশ গড়ার কাজে লাগার আহব্বান করেন তারা।

এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপপরিচালক মোহাম্মদ জাকির হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. জয়নাল আবেদীন, জেলা শিক্ষা অফিসার মো. জাহাঙ্গীর আলম।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!