1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ০৬ জুন ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
`কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার! সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ

যুক্তরাষ্ট্রের হাভার্ডে ক্যানসার গবেষক হলেন শাবির আবু আলী

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১০ জুন, ২০২১, ৮.২০ এএম
  • ৩৩৯ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ভিজিটিং গবেষক হিসেবে যোগ দিচ্ছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সাবেক শিক্ষার্থী আবু আলী ইবনে সিনা। বুধবার (৯ জুন) রাতে বিষয়টি নিশ্চিত করেন তিনি।

আবু আলী ইবনে সিনা বলেন, হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে ভিজিটিং সায়েন্টিস্ট হিসেবে যোগ দেওয়ার অফার পেয়েছি। কাজ করব পৃথিবীর বিখ্যাত দুই ক্যান্সার ইনস্টিটিউট, হার্ভার্ড ইউনিভার্সিটির ডানা ফারবার ক্যান্সার ইনস্টিটিউট ও কলম্বিয়া ইউনিভার্সিটির হার্বার্ট আরভিন কম্প্রিহেন্সিভ ক্যান্সার সেন্টারে।

নিজের অনুভূতি ব্যক্ত করে তিনি বলেন, অনুভূতি অবশ্যই অসাধারণ। সেখানে কাজের মূল উদ্দেশ্য হলো টেন মিনিট ক্যান্সার টেস্টকে সাধারণ মানুষের ব্যবহার উপযোগী করে তোলা। হার্ভার্ড এ সুযোগ পাওয়ায় ক্যান্সার টেস্টটি বাজারে আনার কাজটি ত্বরান্বিত হবে। সেই জন্য আরও ভালো লাগছে।

এর আগে, দশ মিনিটে ক্যান্সার শনাক্তের পদ্ধতি নিয়ে আবু আলী ইবনে সিনার একটি গবেষণা ‘নেচার কমিউনিকেশন্স’ এ প্রকাশিত হওয়ার পর বিবিসি, সিএনএন, গার্ডিয়ান, আল জাজিরাসহ আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে ব্যাপক সাড়া ফেলে দেয়।

উল্লেখ্য, শাবিপ্রবি রসায়ন বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করে কিছুদিন একটি কর্পোরেট প্রতিষ্ঠানে চাকরিতে যোগদান করেন তিনি। সেখানে স্থায়ী না হয়ে তিনি শাবিপ্রবির বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের শিক্ষক হিসেবে যোগদান করেন। তারপর, শিক্ষা ছুটি নিয়ে চলে যান অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করতে।

পিএইচডি করার সময় থেকে তিনি ক্যান্সার গবেষণা শুরু করেন। বর্তমানে একই বিশ্ববিদ্যালয়ে রিসার্চ ফেলো হিসেবে ক্যান্সার গবেষণা চালিয়ে যাচ্ছেন তিনি। স্ত্রী সাবিহা সুলতানা এবং ছেলে জাবির ইবনে হাইয়্যানকে নিয়ে তিনি অস্ট্রেলিয়ার ব্রিসবেনে বসবাস করছেন। তার গ্রামের বাড়ি চাঁদপুরের বাবুর হাটে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!