1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে উৎসবমুখর পরিবেশে যুব দিবস উদযাপিত জমকালো আয়োজনে পর্দা উঠল গাগলী সুপার লীগের: গ্রামীণ ক্রিকেটের এক উৎসবমুখর আয়োজন সুনামগঞ্জে পুশ-ইন এবং মানব পাচার প্রতিরোধে বিজিবির সচেতনতামূলক সভা পরীক্ষায় পরিদর্শকের দায়িত্ব পালন করবে AI ।। এমন প্রযুক্তি উদ্ভাবনে সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির চার তরুণ সিলেটে আইইবি নির্বাচনে প্রার্থীদের প্রচারণা, ভোট ১২ নভেম্বর এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে ঠিকাদারের নিম্নমানের কাজের প্রতিবাদ করায় এমপি নূরুলরে বিরুদ্ধে মিথ্যা অভিযোগ সুনামগঞ্জ সরকারি এতিমখানার অজ্ঞাত তরুণী বিয়ের মাধ্যমে পেলো নতুন পরিবার ব্রিটিশ বাংলাদেশি মিডিয়ায় বিশেষ অবদান: ‘মিডিয়া এক্সিলেন্স’ সম্মাননা পেলেন সুনামগঞ্জের সাংবাদিক মাসুম সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটি বিলুপ্ত ষড়যন্ত্র করে হত্যা মামলায় ফাঁসানোর অভিযোগ: সংবাদ সম্মেলনে ন্যায়বিচারের আকুতি আমজাদ হোসেনের

বিভিন্ন দেশের আর্শিত অমুসলিম শরণার্থীদের নাগরিকত্বের আবেদন করতে বলেছে ভারত সরকার

  • আপডেট টাইম :: শনিবার, ২৯ মে, ২০২১, ৬.২৯ পিএম
  • ৩৫৭ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
আফগানিস্তান, বাংলাদেশ এবং পাকিস্তান থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেওয়া অমুসলিম অর্থাৎ হিন্দু, শিখ, জৈন এবং বৌদ্ধ শরণার্থীদের ভারতের নাগরিকত্বের জন্য কেন্দ্র সরকার থেকে আবেদন করতে বলা হয়েছে।

পিটিআই জানায়, ইউনিয়ন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সম্পর্কিত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তাতে বলা হয়, নাগরিকত্ব আইন ১৯৫৫ এর অধিনে এবং ২০০৯ সালে ওই আইনের যে বিধিবিধান ঠিক করা হয় তার আওতায় মোতাবেক অবিলম্বে আদেশটি বাস্তবায়নের জন্য এই প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

নতুন এই আদেশের সঙ্গে ২০১৯ সালে নাগরিকত্ব সংশোধন আইনের (সিএএ) কোনো ধরনের সম্পর্ক নেই বলেও জানানো হয়। বলা হয়, সিএএ তে কী কী বিধিবিধান থাকবে তা এখনো সরকার নির্ধারণ করেনি।

প্রজ্ঞাপন অনুযায়ী গুজরাট, রাজস্থান, ছত্তিসগড়, হরিয়ানা এবং পাঞ্জাব প্রদেশের মোট ১৩ জেলায় আশ্রয় নেওয়া অমুসলিম ব্যক্তিরা ভারতের নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন।

২০১৯ সালে নাগরিকত্ব সংশোধন আইন পাশের পর ভারত জুড়ে এই আইন বাতিলের দাবিতে বিক্ষোভ হয়। রাজধানী দিল্লিতে ২০২০ সালের শুরুর দিকেও সিএএ বাতিলের দাবিতে তুমুল আন্দোলন চলেছিল। পুরো বিশ্বজুড়েই ওই আন্দোলনের খবর সংবাদের শিরোনাম হয়।

সিএএ তে বলা হয়, ধর্মীয় বা অন্যান্য নিপীড়নের কারণে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে ২০১৪ সালের ৩১ ডিসেম্বরের আগে ভারতে পালিয়ে যাওয়া অমুসলিম যেমন: হিন্দু, শিখ, জৈন, বৌদ্ধ, পার্সি এবং খ্রিস্টানদের ভারতের নাগরিকত্ব দেওয়া হবে।

নতুন প্রজ্ঞাপন ‍অনুযায়ী যে ১৩ জেলায় আশ্রয় নিয়ে থাকা ‍অমুসলিম ব্যক্তিরা ভারতের নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন সেগুলো হলো: গুজরাটের মরবি, রাজকোট, পাটান ও ভাদোদারা, ছত্তিসগড়ের দুর্গ ও বালোদাবাজার, রাজস্থানের জালোর, উদয়পুর, পালি, বারমের ও সিরোহি, হরিয়ানার ফরিদাবাদ এবং পাঞ্জাবের জালানধর।

এই ১৩টি জেলায় আশ্রয় নেওয়া অমুসলিমরা অনলাইনে ভারতের নাগরিক হিসাবে নাম নিবন্ধনের জন্য আবেদন করতে পারবেন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!