1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধি জামালগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

রমজান মাসে একাধিক ছাত্রকে বলাৎকার করেছেন মাওলানা ওমর ফারুক!

  • আপডেট টাইম :: শুক্রবার, ২১ মে, ২০২১, ৫.৪৪ পিএম
  • ৩১৫ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
বগুড়ায় একাধিক ছাত্রকে বলাৎকার করার অভিযোগে ওমর ফারুক (৩৫) নামের এক মাদরাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুরে মাদরাসা থেকে ওই শিক্ষককে গ্রেপ্তার করা হয়। তিনি শিবগঞ্জ উপজেলার গুজিয়া গ্রামের বাসিন্দা এবং বগুড়া সদরের পলাশবাড়ি উত্তরপাড়া হাফেজিয়া কওমী মাদরাসার শিক্ষক।

জানা যায়, গ্রেপ্তারকৃত শিক্ষক ওমর ফারুক মাদরাসাতেই অবস্থান করতেন। গত রমজান মাসে মাদরাসায় অবস্থানরত কয়েকজন ছাত্রকে তিনি বলাৎকার করেন। ঈদের ছুটি শেষে মাদরাসা খুললে ছাত্ররা সেখানে যেতে আপত্তি করে। এতে ছাত্রদের অভিভাবকরা মাদরাসায় যেতে না চাওয়ার কারণ জানতে চাইলে শুক্রবার ছাত্ররা বলাৎকারের বিষয়টি অভিভাবকদের জানায়। এ খবর জানাজানি হলে গ্রামের লোকজন মাদরাসা ঘেরাও করে। খবর পেয়ে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মাদরাসা শিক্ষক ওমর ফারুককে গ্রেপ্তার করে।

বগুড়া সদর থানার উপপরিদর্শক (এসআই) বেদার উদ্দিন বলেন, বেশ কয়েকজনকে বলাৎকার করেছে ওই শিক্ষক। এদের মধ্যে দুজন ছাত্র ও তাদের অভিভাবক থানায় গিয়েছেন। অভিযোগের প্রস্তুতি চলছে।
(-সূত্র: দৈনিক কালের কণ্ঠ)

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!