1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে উৎসবমুখর পরিবেশে যুব দিবস উদযাপিত জমকালো আয়োজনে পর্দা উঠল গাগলী সুপার লীগের: গ্রামীণ ক্রিকেটের এক উৎসবমুখর আয়োজন সুনামগঞ্জে পুশ-ইন এবং মানব পাচার প্রতিরোধে বিজিবির সচেতনতামূলক সভা পরীক্ষায় পরিদর্শকের দায়িত্ব পালন করবে AI ।। এমন প্রযুক্তি উদ্ভাবনে সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির চার তরুণ সিলেটে আইইবি নির্বাচনে প্রার্থীদের প্রচারণা, ভোট ১২ নভেম্বর এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে ঠিকাদারের নিম্নমানের কাজের প্রতিবাদ করায় এমপি নূরুলরে বিরুদ্ধে মিথ্যা অভিযোগ সুনামগঞ্জ সরকারি এতিমখানার অজ্ঞাত তরুণী বিয়ের মাধ্যমে পেলো নতুন পরিবার ব্রিটিশ বাংলাদেশি মিডিয়ায় বিশেষ অবদান: ‘মিডিয়া এক্সিলেন্স’ সম্মাননা পেলেন সুনামগঞ্জের সাংবাদিক মাসুম সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটি বিলুপ্ত ষড়যন্ত্র করে হত্যা মামলায় ফাঁসানোর অভিযোগ: সংবাদ সম্মেলনে ন্যায়বিচারের আকুতি আমজাদ হোসেনের

হবিগঞ্জের হামজাকে কৃতজ্ঞতা জানিয়ে চিঠি লিখল ফিলিস্তিন সরকার

  • আপডেট টাইম :: রবিবার, ১৬ মে, ২০২১, ১.৩৮ পিএম
  • ৩২৬ বার পড়া হয়েছে

ফিলিস্তিনে ইসরায়েলি দখলদারদের আগ্রাসনের প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত লেস্টার সিটির ফুটবলার হবিগঞ্জের হামজা চৌধুরী। শনিবার রাতে চেলসিকে হারিয়ে এফএ কাপ জিতে মাঠেই ফিলিস্তিনের পতাকা উড়িয়েছেন লেস্টারের এই তারকা খেলোয়াড়। ডেইলি মেইল, দ্য মিরর, আলজাজিরা, মিডল ইস্ট মনিটর, এমনকি দ্য টাইমস অব ইসরায়েলেও এ নিয়ে সংবাদ প্রকাশিত হয়েছে।

ফিলিস্তিনের ওপর ইসরায়েলের নির্মমতার এমন প্রতিবাদে হামজার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ইংল্যান্ডে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত হুসাম জমলট। ফিলিস্তিন সরকারের পক্ষ থেকে হামজাদের আনুষ্ঠানিক চিঠি দিয়ে ধন্যবাদ জানিয়েছেন তিনি।

চিঠিতে ফিলিস্তিনের রাষ্ট্রদূত বলেন, “এফ এ কাপের শিরোপা জয়ের ঐতিহাসিক মুহূর্তে ফিলিস্তিনের পতাকা হাতে তুলে নেওয়ায় হামজা চৌধুরী ও ওয়েসলি ফোফানাকে ফিলিস্তিন সরকার ও জনগণের পক্ষ থেকে জানাই গভীর কৃতজ্ঞতা। ফিলিস্তিনের পতাকা ফুটবলের অন্যতম শীর্ষ প্রতিযোগিতার মাধ্যমে তুলে ধরে সংগ্রামী জনতার পক্ষ নেওয়ায় ধন্যবাদ জ্ঞাপন করছি।”

এফএ কাপ জেতায় হামজাদের অভিনন্দন জানিয়ে জমলট হামজাদ বলেন, “শিরোপা জেতায় আপনাদের অভিনন্দন জানাই। আশা করি একদিন লেস্টার সিটি ক্লাব স্বাধীন ফিলিস্তিনের রাজধানী জেরুজালেমে খেলবে।”


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!