1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে উৎসবমুখর পরিবেশে যুব দিবস উদযাপিত জমকালো আয়োজনে পর্দা উঠল গাগলী সুপার লীগের: গ্রামীণ ক্রিকেটের এক উৎসবমুখর আয়োজন সুনামগঞ্জে পুশ-ইন এবং মানব পাচার প্রতিরোধে বিজিবির সচেতনতামূলক সভা পরীক্ষায় পরিদর্শকের দায়িত্ব পালন করবে AI ।। এমন প্রযুক্তি উদ্ভাবনে সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির চার তরুণ সিলেটে আইইবি নির্বাচনে প্রার্থীদের প্রচারণা, ভোট ১২ নভেম্বর এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে ঠিকাদারের নিম্নমানের কাজের প্রতিবাদ করায় এমপি নূরুলরে বিরুদ্ধে মিথ্যা অভিযোগ সুনামগঞ্জ সরকারি এতিমখানার অজ্ঞাত তরুণী বিয়ের মাধ্যমে পেলো নতুন পরিবার ব্রিটিশ বাংলাদেশি মিডিয়ায় বিশেষ অবদান: ‘মিডিয়া এক্সিলেন্স’ সম্মাননা পেলেন সুনামগঞ্জের সাংবাদিক মাসুম সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটি বিলুপ্ত ষড়যন্ত্র করে হত্যা মামলায় ফাঁসানোর অভিযোগ: সংবাদ সম্মেলনে ন্যায়বিচারের আকুতি আমজাদ হোসেনের

করোনা মহামারি: ভারতকে ১৩৫ কোটি রুপি অনুদান দিচ্ছে গুগল

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৭ এপ্রিল, ২০২১, ১.০৮ পিএম
  • ২৮৬ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
দিনদিন করোনাভাইরাস ভারতে ভয়াবহ রূপ ধারণ করছে। আক্রান্তের সংখ্যায় আজ এক দিনে সাড়ে তিন লাখের গণ্ডি পার করেছে দেশটি। দেশটিতে প্রতিনিয়ত বাড়ছে অক্সিজেন, বেডের চাহিদা। এই বিপর্যয়ে সাহায়্যের হাত বাড়িয়ে দিয়েছে গুগল সিইও সুন্দর পিচাই এবং মাইক্রোসফটের সিইও সত্য নাদেলা।

গুগল সিইও সুন্দর পিচাই টুইটারে উদ্বেগ প্রকাশ করে জানান, ভারতে ক্রমাগত বেড়ে চলা করোনাসংকট দেখে বিধ্বস্ত বোধ করছি। এই ভয়াবহ পরিস্থিতিতে সংক্রমিত জনগোষ্ঠীর পাশে দাঁড়াতে সব রকম চিকিৎসা সহায়তার জন্য ভারতকে ১৩৫ কোটি টাকা দিচ্ছে গুগল। এ কাজে পিছিয়ে পড়া মানুষদের সহায়তায় এগিয়ে এসেছে আন্তর্জাতিক সংস্থা ইউনিসেফ।

মাইক্রোসফটের সিইও সত্য নাদেলা টুইটারে বলেন, ভারতের করোনা পরিস্থিতি হৃদয়বিদারক। বিপর্যস্ত ভারতের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারকে আমার ধন্যবাদ। এই বিপর্যয়ে সমস্ত রকমের চিকিৎসাসংক্রান্ত ত্রাণ পৌঁছে দিতে যত রকমের সহযোগিতা প্রয়োজন সবটাই করবে মাইক্রোসফট। একই সঙ্গে ভারতের জন্য অক্সিজেন কনসেন্ট্রেশন যন্ত্র কেনায় সহযোগিতা করবে মাইক্রোসফট।

পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়েছে তিন লাখ ৫২ হাজার ৯৯১ জন। এখন পর্যন্ত দেশটিতে মোট আক্রান্ত হয়েছে এক কোটি ৭৩ লাখ ১৩ হাজার ১৬৩ জন।

সূত্র : এনডিটিভি।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!