1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন

কাপনায় ৮৫টি পরিবারকে খাদ্য সহায়তা দিল ইস্টহ্যান্ড

  • আপডেট টাইম :: শনিবার, ১০ এপ্রিল, ২০২১, ৫.৪০ পিএম
  • ২৬৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে আসন্ন রমজান উপলক্ষে ৮৫টি পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। ইস্টহ্যান্ড নামক একটি সংস্থা উপজেলার সলুকাবাদ ইউনিয়নের কাপনা গ্রামের হতদরিদ্রদের এই সহায়তা দেয়। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে ১০ কেজি আটা, ২০ কেজি চাল, ৩ লিটার তেল, ডাল, পেয়াজ, রসুনসহ বিভিন্ন সামগ্রী। ১০ এপ্রিল শনিবার বিকেলে গ্রামের জামে মসজিদ প্রাঙ্গণে সামাজিক দূরত্ব বজায় রেখে এই খাদ্য সামগ্রী সুবিধাভোগীদের হাতে তুলে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য আক্তার হোসেন, আওয়ামী লীগ নেতা ফুল মিয়া, বায়েজিদ হোসেন প্রমুখ। যুক্তরাজ্য ভিত্তিক এই সংস্থাটি সুনামগঞ্জের বিভিন্ন স্থানে হতদরিদ্র মানুষের মধ্যে খাদ্য সহায়তা, নিরাপদ পানি, আবাসন ব্যবস্থায় সহায়তা দিয়ে আসছে।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!