শাল্লা প্রতিনিধি::
একান্ত সাক্ষাৎকারে এ প্রতিবেদককে সিলেট রেঞ্জের এডিশনাল ডিআইজি জয়দেব কুমার ভদ্র বলেন বহুদিন পরে মোটরসাইকেলে চড়ে ভালই লাগছিল। আসার পথে প্রাকৃতিক সৌন্দর্য বেষ্টিত হাওরাঞ্চলের হিজল গাছগুলো দেখলাম। হাওরের বাড়িগুলো দেখলাম, গ্রাম দেখতে দেখতে এলাম, অপূর্ব সুন্দর এই শাল্লা উপজেলা। অত্যন্ত ভালো লেগেছে। খুবই সুন্দর এলাকা। প্রকৃতপক্ষে গ্রামই প্রকৃতির আসল রূপ, ভালো লাগার দৃশ্য। এই উপজেলায় ক্রাইম কম। আমার মনে হলো ওসিও দক্ষ এবং খুবই আন্তরিক। গত মাসে একটিও মামলা হয়নি। বাংলাদেশে আর কোনো থানা এমন আছে কিনা-আমার জানা নেই। এসময় অন্যান্য পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গত ২৬ ডিসেম্বর শাল্লা থানা ঘুরে দেখেন সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি জয়দেব কুমার ভদ্র।