1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিরাইয়ে পুলিশের অভিযানে হত্যা মামলার আসামিসহ আটক ১০ কৈতক হাসপাতালের জায়গা দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন মধ্যনগরে পল্লীবন্ধু উন্নয়ন সংস্থার বিরুদ্ধে আমানত-সঞ্চয়ের টাকা না দেওয়ার অভিযোগ সুনামগঞ্জে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন! ঘরে ঘরে বর্জ্য সংগ্রহে নতুন উদ্যোগ, ছাতকে চালু হলো ভ্রাম্যমাণ গাড়ি জামালগঞ্জে অটো রিক্সা উল্টে যাত্রী নিহত শাল্লায় কৃষক তালিকায় অনিয়ম: ইউপি কার্যালয় ঘেরাও করে বঞ্চিত কৃষকদের বিক্ষোভ ​ স্থায়ী ক্যাম্পাসের দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ `কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার!

তাহিরপুরে মুজিব বর্ষ উপলক্ষে বাদাঘাট প্রিমিয়ার লীগের শুরু

  • আপডেট টাইম :: শনিবার, ২৬ ডিসেম্বর, ২০২০, ৩.২১ পিএম
  • ৩৪৭ বার পড়া হয়েছে

তাহিরপুর প্রতিনিধি::
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ৩২টি দলের অংশগ্রহনে মাসব্যাপী শুরু হয়েছে বাদাঘাট প্রিমিয়ার লীগ (বিপিএল) ক্রিকেট টুর্নামেন্ট।
শনিবার দুপুরে বাদাঘাট হাই স্কুল মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল।
এসময় উপস্থিত ছিলেন, বাদাঘাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নিজাম উদ্দিন, তাহিরপুর থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল লতিফ তরফদার, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন পলাশ, বাদাঘাট বাজার বণিক সমিতির সভাপতি সেলিম হায়দার, বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মো শফিকুল ইসলাম ধানু, আওয়ামী লীগ নেতা মো. তাহের মিয়া, ডা. আলী নুর, উপজেলা ছাত্রলীগ সভাপতি আবুল বাশার, তাহিরপুর ফুটবল উন্নয়ন সমিতির সভাপতি গণেশ তালুকদার, বাদাঘাট কালচারাল সোসাইটির সভাপতি সাজ্জাদ হোসেন শাহ্, সাধারণ সম্পাদক আবির হাসান-মানিক।
আরো উপস্থিত ছিলেন টুর্নামেন্ট পরিচালনা সদস্য আফজালুল হক শিপলু, তোফায়েল আহমেদ রয়েল, কাওছার আহমেদ, নুর আলম সিদ্দিকী, রাকিবুল হাসান রকিব, হুমায়ুন আহমেদ, রিপন শুক্ল বৈদ্য, জাহাঙ্গীর আলম, সাইদুর রহমান, ইসহাক মিয়া, মাহবুব, ওয়াসিম, আবুল কাসেম প্রমূখ।
টুর্নামেন্টের সার্বিক সহোযোগিতায় রয়েছে বাদাঘাট পপুলার ডায়াগনস্টিক সেন্টার এবং আয়োজনে বাদাঘাট ক্রিকেট একাদশ।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!