1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন

বাংলাদেশের নতুন গন্তব্য চীন।। পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান

  • আপডেট টাইম :: রবিবার, ২০ ডিসেম্বর, ২০২০, ৭.৫৩ পিএম
  • ৪০৫ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
চীনের উত্থানে ভূ-প্রকৃতিগতভাবে বিশাল পরিবর্তন আসবে ব্যবসা-বাণিজ্যে ও রাজনীতিতে- জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি বলেন, আমাদের নতুন গন্তব্য চীন। একই সঙ্গে আমাদের প্রতিবেশী ভারতের সঙ্গে ব্যবসা-বাণিজ্য প্রতিনিয়ত বাড়ানোর চেষ্টা চালিয়ে যেতে হবে।

আজ রবিবার দুপুরে ‘গেটিং রেডি ফর এলডিসি (স্বল্পোন্নত দেশ) গ্র্যাজুয়েশন’ শীর্ষক এক ওয়েবিনারে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা অনন্তকাল এলডিসির (স্বল্পোন্নত দেশ) তকমা গায়ে নিয়ে বেড়াতে চাই না। আমাদের যথেষ্ট সক্ষমতা আছে, সেটাকে ব্যবহার করব আমরা।

পরিকল্পনামন্ত্রী বলেন, করোনা-উত্তর বিশ্ব সম্পূর্ণ নতুন হবে। চায়নার উত্থানসহ ভূ-প্রকৃতিগতভাবে বিশাল পরিবর্তন আসবে ব্যবসা-বাণিজ্যে ও রাজনীতিতে। মধ্যম কাতারের দেশ হিসেবে বৈশ্বিক কোনো ভিশন আমাদের আছে কি না, জানি না। আমি ওই পয়েন্টে নই। তবে আমি মনে করি, আমাদের মাথা ঠাণ্ডা রেখে ঘরের কাজ দিনরাত করা উচিত।

তিনি আরো বলেন, ব্যবসা-বাণিজ্যে শেষ বিচারে আমাদের কম্পিটিটিভ থাকতে হবে। প্রশিক্ষণের মাধ্যমে আমাদের টেকনিক্যাল ক্যাপাবিলিটি, প্রযুক্তির ব্যবহার, সাংস্কৃতিক কিছু জড়তা আছে সেগুলোকে কাটিয়ে উঠতে হবে। সেদিকে আশা করি আমরা সবাই কাজ করব। আমরা শিক্ষা ক্ষেত্রে এখনো একটু পেছনে আছি। সবাই মিলে এখন যদি এটাকে পুশ করি, এটাও উতরে যাব। পিছলে পড়ার শঙ্কা আছে, তবে হাজার হাজার ধরনের সুযোগ সামনে আসবে। সেগুলো গ্রহণ করার জন্য মানবিক দৃষ্টিভঙ্গি খুবই জরুরি। আমরা মানসিকভাবে একধরনের বিভ্রান্তিতে ভুগি। সেটা আমাদের পরিষ্কার হওয়া দরকার। বিশ্ব আমাদের ঠিকানা, এটা মনে করা দরকার। কিন্তু আমাদের দুর্ভাগ্য অনেকে বিশ্বকে ঠিকানা মনে করেন না।’

ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণের বিষয়ে এম এ মান্নান বলেন, বিশ্বের উন্নত দেশগুলোর অনেকের সঙ্গে কথা বলা খুব কঠিন। যেসব তথাকথিত খুব উন্নত দেশ, তাদের নিজস্ব একটা অ্যাজেন্ডা থাকে তা অনেক সময় আমাদের চোখের সামনেও থাকে না। অনুমান করতে পারি কিন্তু দেখি না।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!