1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন

সৌদি আরবের কারাগারে মানবাধিকার নেত্রী লুজাইনের আমরণ অনশন

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২০, ৪.৪৭ পিএম
  • ২৭৬ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
সৌদি আরবের কারাগারে দেশটির প্রখ্যাত নারী মানবাধিকারকর্মী লুজাইন আল-হাসুল আমরণ অনশন শুরু করেছেন। ২০১৮ সাল থেকে তিনি কারাগারে রয়েছেন।

কারাগারে বন্দি থাকাবস্থায় তাকে কোনো ফোনকল রিসিভ করতে দেয়া হয় না এবং পরিবারের লোকজন তার সঙ্গে দেখা করতে পারেন না। এরই প্রতিবাদে লুজাইন অনশন শুরু করেছেন। খবর এএফপি, রয়টার্স ও ফ্রান্স২৪ডটকমের।

তার বোন লিনা আল-হাসুল গণমাধ্যমকে মঙ্গলবার জানান, সোমবার থেকে লুজাইন অনশন শুরু করেছেন। তাকে পরিবারের লোকজনের সঙ্গে ফোনে কথা বলতে দেয়া হয় না, এমনকি দেখাও করতে দেয় না সৌদি কর্তৃপক্ষ। তার সঙ্গে সরকার খুবই বাজে ব্যবহার করছে।

এর আগে গত আগস্ট মাসে লুজাইন ছয় দিনের জন্য অনশন করেন। সে সময় তাকে দিনে পরিবারের লোকজনের একটি মাত্র ফোনকল রিসিভ করার অনুমতি ছিল এবং ছয় মাসে দুজন পারিবারিক সদস্য তার সঙ্গে দেখা করতে পারতেন।

কানাডার ব্রিটিশ কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েট করা ৩১ বছর বয়সী লুজাইনকে আটক করে রাজধানী রিয়াদের আল-হেয়ার কারাগারে রাখা হয়েছে।

তিনি নারীদের ওপর থেকে গাড়ি চালানোর নিষেধাজ্ঞা তুলে নেয়ার আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ নেত্রী ছিলেন। ২০১৪ সালেও তিনি ৭০ দিনের জন্য আটক হয়েছিলেন।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!