1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে উৎসবমুখর পরিবেশে যুব দিবস উদযাপিত জমকালো আয়োজনে পর্দা উঠল গাগলী সুপার লীগের: গ্রামীণ ক্রিকেটের এক উৎসবমুখর আয়োজন সুনামগঞ্জে পুশ-ইন এবং মানব পাচার প্রতিরোধে বিজিবির সচেতনতামূলক সভা পরীক্ষায় পরিদর্শকের দায়িত্ব পালন করবে AI ।। এমন প্রযুক্তি উদ্ভাবনে সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির চার তরুণ সিলেটে আইইবি নির্বাচনে প্রার্থীদের প্রচারণা, ভোট ১২ নভেম্বর এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে ঠিকাদারের নিম্নমানের কাজের প্রতিবাদ করায় এমপি নূরুলরে বিরুদ্ধে মিথ্যা অভিযোগ সুনামগঞ্জ সরকারি এতিমখানার অজ্ঞাত তরুণী বিয়ের মাধ্যমে পেলো নতুন পরিবার ব্রিটিশ বাংলাদেশি মিডিয়ায় বিশেষ অবদান: ‘মিডিয়া এক্সিলেন্স’ সম্মাননা পেলেন সুনামগঞ্জের সাংবাদিক মাসুম সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটি বিলুপ্ত ষড়যন্ত্র করে হত্যা মামলায় ফাঁসানোর অভিযোগ: সংবাদ সম্মেলনে ন্যায়বিচারের আকুতি আমজাদ হোসেনের

ইরাক থেকে ২২০০ সৈন্য প্রত্যাহারের ঘোষণা যুক্তরাষ্ট্রের

  • আপডেট টাইম :: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২০, ১০.৫১ পিএম
  • ৩২৮ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
ইরাক থেকে সেনা প্রত্যাহারে অফিসিয়াল ঘোষণা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। বুধবার (০৯ সেপ্টেম্বর) মার্কিন সামরিক বাহিনী এক ঘোষণায় বলেছে, তারা ইরাকে সামরিক উপস্থিতি ৫২০০ থেকে কমিয়ে ৩০০০ করার পদক্ষেপ নিয়েছে। যা দীর্ঘ প্রত্যাশিত একটি পদক্ষেপ।

গত মাসে রয়টার্স জানিয়েছিল যে, আমেরিকা ইরাকে সেনাবাহিনীর উপস্থিতি প্রায় এক তৃতীয়াংশে কমিয়ে আনবে বলে আশা করা হচ্ছে। বর্তমানে ইরাকে উগ্রবাদী গোষ্ঠীর মোকাবেলা ও মার্কিন স্বার্থ রক্ষায় ৫২০০ সেনা মোতায়েন রয়েছে।

মার্কিন নেতৃত্বাধীন জোটের কর্মকর্তারা বলছেন, উগ্রপন্থী গোষ্ঠীর অবশিষ্টাংশ দমনে এখন ইরাকি বাহিনী নিজেরাই সক্ষম। তবে অবশিষ্ট ৩ হাজার সেনা ইরাকে আইএস দমনে রেখে দেওয়া হবে।

ইউএস সেন্ট্রাল কমান্ডের প্রধান মেরিন জেনারেল ফ্রাঙ্ক ম্যাকেনজি ইরাক সফরকালে বলেছিলেন, “আমরা আমাদের অংশীদারদের সক্ষমতা বৃদ্ধির কর্মসূচি অব্যাহত রেখেছি যাতে ইরাকি বাহিনী নিজেরাই নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে সক্ষম হয় এবং ইরাকে আমাদের উপস্থিতি হ্রাস করতে পারি।’

গত মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরাক থেকে সমস্ত আমেরিকান সেনাকে ফিরিয়ে নেওয়ার আকাঙ্ক্ষা পুনর্ব্যক্ত করে বলেছিলেন যে, যত তাড়াতাড়ি সম্ভব এই প্রত্যাহার করা হবে।

সূত্র : আনাদুলু এজেন্সি।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!