1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

জেনে নিন যে রোগগুলো থাকলে বাড়ছে করোনা‌য় মৃত্যুর সম্ভাবনা

  • আপডেট টাইম :: শনিবার, ১৮ জুলাই, ২০২০, ৭.৫৪ এএম
  • ২৮৮ বার পড়া হয়েছে

হাওরে ডেস্ক::
বিশ্বজুড়ে আতঙ্কের সৃষ্টি করেছে করোনাভাইরাস মহামারি। আক্রান্তের সংখ্যা প্রায় ১ কোটি ৩০ লাখ। তবে আশার কথা করোনা সংক্রমণের ফলে মৃত্যুর হার বেশি নয়। তবু সংক্রমিত হচ্ছেন যাঁরা, তাদের মধ্যে যাদের শরীরে আগে থেকে এই রোগগুলো থাকলে বেড়ে যাবে মৃত্যুর ঝুঁকি।

অ্যাজমা: এক্ষেত্রে প্রথমেই বলতে হয় অ্যাজমার কথা। এই রোগটি অনেক ক্ষেত্রের করোনা আক্রান্তকে মৃত্যুর পথে ঠেলে দিচ্ছে। সেক্ষেত্রে যারা এই রোগে আক্রান্ত, তাদের করোনা সংক্রমণের থেকে ভয়ের কারণ বেশি।

ডায়াবেটিস: ডায়াবেটিসের রোগীরাও করোনা সংক্রমণের ফলে ঝুঁকির মুখে পড়ছেন। কারণ, তাদের রক্তে সুগার লেভেলের ওপর তেমন নিয়ন্ত্রণ থাকে না, যা তাদের মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে।

অধিক ওজন: অতিরিক্ত ওজনের ফলেও অনেকে করোনা সংক্রমিত হওয়ার পর মৃত্যুর সামনে দাঁড়াচ্ছেন। বড়ি মাস ইনডেক্স (বিএমআই)‌ যাদের ক্ষেত্রে ৪০–এর বেশি, তারা করোনা আক্রান্ত হলে মৃত্যুর সম্ভাবনা বেড়ে যাচ্ছে।

কিডনি, হার্ট ও লিভার: যারা আগে থেকেই কিডনি, হার্ট ও লিভারের অসুখে ভুগছেন, তারাও করোনার কাছে সহজে আত্মসমর্পণ করতে বাধ্য হচ্ছে। ব্রিটেনের একটি গবেষণায় দেখা গেছে, এই অঙ্গগুলোর কোনো রোগ আগে থেকে থাকলে করোনা সংক্রমণের পর মৃত্যুর সম্ভাবনা বাড়ছে।

স্ট্রোক: একবার যাদের স্ট্রোক হয়েছে তারা করোনা আক্রান্ত হলে তাদের মৃত্যুর ঝুঁকি বেশি। ব্রিটেনের স্ট্রোক অ্যাসোসিয়েশনের একটি গবেষণায় দেখা গেছে এই তথ্য।

সূত্র- নিউজ ১৮।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!