1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন

যুক্তরাজ্যে শিশু বিষয়ক ছায়া মন্ত্রী হলেন বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ

  • আপডেট টাইম :: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২০, ৯.২৬ এএম
  • ৩৪৬ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
লেবার পার্টিতে শিশু বিষয়ক ছায়া মন্ত্রী হিসাবে নতুন দায়িত্ব পেলেন ব্রিটিশ বাংলাদেশি এমপি, বাংলাদেশের জাতির পিতার নাতনি ও শেখ রেহানার কন্যা টিউলিপ সিদ্দিক।

টিউলিপ সিদ্দিক এর আগে চলতি বছরের জানুয়ারিতে লেবার পার্টির প্রাক-প্রাথমিক ছায়া মন্ত্রীর দায়িত্ব পালন করেন। এবার অতিরিক্ত শিশু বিষয়ক ছায়া মন্ত্রীর দায়িত্ব লাভ করেছেন তিনি।

টিউলিপ সিদ্দিক বলেন, ‘আমি অ্যাঞ্জেলা রায়নার ছায়া শিক্ষা দলের অংশ হিসাবে বছরের শুরু থেকে ছায়া মন্ত্রী নিযুক্ত হতে পেরে আনন্দিত। শৈশবকালীন পড়াশোনা শিশুর বিকাশের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ, সুবিধাবঞ্চিত ব্যাকগ্রাউন্ড থেকে অনেকে এমনকি স্কুল শুরু করার আগেই পিছিয়ে পড়ে। এটা যাতে না ঘটে তা নিশ্চিত করতে আমার সহকর্মীদের সাথে আমি কাজ করার আশা করি।

টিউলিপ সিদ্দিক ২০১৭ থেকে ২০১৯ সাল পর্যন্ত শিশু যত্ন ও প্রাথমিক শিক্ষার জন্য সর্বদলীয় সংসদীয় গোষ্ঠীর সভাপতির দায়িত্ব পালন করেছেন।

উল্লেখ্য, ব্রিটেনের র‌য়্যাল সোসাইটি অব আর্টসের ফে‌লো টিউলিপ রে‌জোয়ানা সি‌দ্দিক ২০১৫ সা‌লে এই আসন থেকে প্রথমবার নির্বা‌চিত হন। ওই নির্বাচ‌নে ২৩ হাজার ৯৭৭ ভোট পান তি‌নি। ২০১৭ সা‌লের নির্বাচ‌নে তি‌নি ৩৪ হাজার ৪৬৪ ভোট পে‌য়ে পুনরায় নির্বা‌চিত হন।

লন্ডনে জন্ম নেওয়া টিউলিপ ১৬ বছর বয়‌সে লেবার পার্টির সদস্য হ‌য়ে যুক্ত হন ব্রি‌টিশ রাজনী‌তি‌তে। এম‌পি নির্বা‌চিত হওয়ার আগে টিউলিপ ক্যাম‌ডেন কাউন্সিলের কাউন্সিলর নির্বাচিত হন। ‌তি‌নি ক্যাম‌ডেন কাউন্সিলের প্রথম বাংলা‌দেশি বংশোদ্ভূত নারী কাউন্সিলর ছিলেন।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!