1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি

করোনাকালে ভারতে জন্ম নেওয়া শিশুর নাম ‘লকডাউন’

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২০, ৯.১০ এএম
  • ৩৩০ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
সারা বিশ্ব কাঁপছে করোনা আতঙ্কে। লকডাউনে বন্দি বিশ্ববাসী। এই ঘরবন্দি সেবা থেকে মুক্তি চাই সকলে। এই পরিস্থিতিতে অদ্ভুত এক কাণ্ড ঘটালেন ভারতের মধ্যপদেশের এক দম্পতি। লকডাউনের এই কঠিন সময়কে মনে রাখতে সদ্যজাতের নাম রাখলেন’লকডাউন‘।

মধ্যপ্রদেশের শেওপুরের বাসিন্দা রঘুনাথ মালি ও তাঁর স্ত্রী মঞ্জু। কয়েকদিন আগে প্রসব যন্ত্রণা নিয়ে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভরতি হয়েছিলেন মঞ্জু। ৬ এপ্রিল সেখানেই একটি ফুটফুটে পুত্র সন্তানের জন্ম হয়। এরপরই বাবা রঘুনাথ মালি ও মা মঞ্জু মিলে সন্তানের নাম রাখেন লকডাউন। তবে প্রশ্ন হলো যে লকডাউন নিয়ে সবার মনে নেতিবাচক প্রভাব পড়ছে তাকেই কেন নাম হিসেবে বেছে নিলেন ওই দম্পতি।

এ প্রসঙ্গে মালি দম্পতি বলেন, “আমরা যে সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। তা একেবারেই অপ্রত্যাশিত। সন্তানই সারাজীবন এই ঘটনা আমাদের মনে করাবে। সেই কারণেই এই সিদ্ধান্ত।” করোনা সংক্রমণের আশঙ্কায় স্তব্ধ দেশ। একটানা লকডাউনে জীবনে হয়ে পড়ছে অচল প্রায়। ক্রমশ যেন মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে পড়ছেন সকলে। বাড়ছে উদ্বেগ। এই পরিস্থিতিতে মধ্যপ্রদেশের দম্পতির এই ‘লকডাউন’ কীর্তি সবার নজর কেড়েছে। তাদের মানসিক প্রশংসাও করেছেন অনেকে।

এর আগে উত্তর প্রদেশের এক দম্পতি তাদের কন্যা সন্তানের নাম রেখেছেন করোনা। অন্যদিকে মেক্সিকোতেও যমজ শিশুর নাম রাখা হয়েছে করোনা ও ভাইরাস।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!