1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিরাইয়ে পুলিশের অভিযানে হত্যা মামলার আসামিসহ আটক ১০ কৈতক হাসপাতালের জায়গা দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন মধ্যনগরে পল্লীবন্ধু উন্নয়ন সংস্থার বিরুদ্ধে আমানত-সঞ্চয়ের টাকা না দেওয়ার অভিযোগ সুনামগঞ্জে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন! ঘরে ঘরে বর্জ্য সংগ্রহে নতুন উদ্যোগ, ছাতকে চালু হলো ভ্রাম্যমাণ গাড়ি জামালগঞ্জে অটো রিক্সা উল্টে যাত্রী নিহত শাল্লায় কৃষক তালিকায় অনিয়ম: ইউপি কার্যালয় ঘেরাও করে বঞ্চিত কৃষকদের বিক্ষোভ ​ স্থায়ী ক্যাম্পাসের দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ `কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার!

ছাতকে জনতার হাতে মেছো বাঘের ছানা আটক

  • আপডেট টাইম :: সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২০, ৩.১৭ পিএম
  • ৩৬৮ বার পড়া হয়েছে

ছাতক প্রতিনিধি::
সুনামগঞ্জের ছাতকে জনতার হাতে আটক হল মেছো বাঘের ছানা। রোববার সকাল ৯টায় উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের গোবিন্দনগর মাঝপাড়া গ্রামের মৃত আবুল হোসেনের বাড়ির বাংলা ঘর থেকে আটক করা হয়। মেছো মাঘের ছানা আটক হয়েছে এমন সংবাদে এলাকার উৎসুক জনতা দিনভর ওই বাড়িতে ভিড় জমায়।
জানা যায়, মৃত আবুল হোসেনের পুত্র স্থানীয় ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার দিলোয়ার হোসেন নজমুলের বাড়ির বাংলাঘরে রোববার ভোরে মেছো বাঘের এ ছানাটি দরজা খোলা অবস্থায় রুমের ভেতরে প্রবেশ করে। পরে বাড়ির লোকজন জড়ো হয়ে প্রায় তিনঘন্টা চেষ্টার পর এটি কৌশলে আটক করতে সক্ষম হন। বিষয়টি চার দিকে চাউর হলে উৎসুক জনতা ভিড় করেন। বাংলা ঘরে নজিঙ্গে থাকা দাখিল পরিক্ষার্থী ইমরান বলেন, তিনি শেষ রাতে ঘুম থেকে উঠে পড়তে বসেন। ফজরের নামায পর সকাল ৬টার দিকে দরজা খুলে তিনি বাহিরে গেলে এ সুযোগে ওইঘরের ভেতরে প্রবেশ করে। এসময় ওই ঘরে থাকা অপর শ্রমিক আবদাল মিয়ার চোখে মাঘের ছানাটি ধরা পড়লে দরজা বন্ধ করে ঘরের মধ্যে আটকে রাখেন। খবর পেয়ে বাড়িসহ আশপাশ লোকজন ঘটনাস্থলে প্রায় ৩ঘন্টা চেষ্টার পর অত্যন্ত সু-কৌশলে তাকে পিঞ্জিরায় আটক রাখতে সক্ষম হন। এদিকে সংবাদ পেয়ে ওইদিন রাত ৮টায় উপজেলা বিট কর্মকর্তা নিথিশ চক্রবর্তী ঘটনাস্থল থেকে মাঘের ছানাটি উদ্ধার করে নিয়ে আসেন। এ ব্যাপারে বিটকর্মকর্তা বলেন, মাঘের আকৃতি হলেও এটি মেছো বিড়াল। সাধারণত স্থানীয় লোকালয় থেকে বেরিয়ে এসেছে হাঁস মোরগ ধরে খায়। এটির বয়স আনুমানিক প্রায় এক বছর হবে। তিনি বলেন, স্থানীয় হাদা টিলার সংরক্ষিত বনে এটিকে অবমুক্ত করা হবে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!