1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ১৩ জুন ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিরাইয়ে পুলিশের অভিযানে হত্যা মামলার আসামিসহ আটক ১০ কৈতক হাসপাতালের জায়গা দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন মধ্যনগরে পল্লীবন্ধু উন্নয়ন সংস্থার বিরুদ্ধে আমানত-সঞ্চয়ের টাকা না দেওয়ার অভিযোগ সুনামগঞ্জে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন! ঘরে ঘরে বর্জ্য সংগ্রহে নতুন উদ্যোগ, ছাতকে চালু হলো ভ্রাম্যমাণ গাড়ি জামালগঞ্জে অটো রিক্সা উল্টে যাত্রী নিহত শাল্লায় কৃষক তালিকায় অনিয়ম: ইউপি কার্যালয় ঘেরাও করে বঞ্চিত কৃষকদের বিক্ষোভ ​ স্থায়ী ক্যাম্পাসের দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ `কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার!

হাওরের বাঁধ নির্মাণে অনিয়ম দুর্নীতি সহ্য করা হবেনা: শামীমা শাহরিয়ার

  • আপডেট টাইম :: শনিবার, ৪ জানুয়ারী, ২০২০, ৯.০২ পিএম
  • ৩৯৯ বার পড়া হয়েছে

জামালগঞ্জ প্রতিনিধিঃ
সুনামগঞ্জ ও সিলেট সংরক্ষিত আসনের সংসদ সদস্য এডভোকেট শামীমা শাহরিয়ার বলেছেন, হাওরের ফসলরক্ষা বাঁধ নির্মাণ কাজে কোন অনিয়ম ও দুর্নীতি সহ্য করা হবে না। হাওরের কৃষকদের শ্রমের মূল্যায়ন, মর্যাদা ও অধিকার বাস্তবায়নে জননেত্রী শেখ হাসিনা সর্বোচ্চ চেষ্টা করছেন। হাওরের বাঁধ নির্মাণ প্রকল্প যাতে যথাযতভাবে সম্পন্ন হয় সেজন্য তিনি আমাদের নির্দেশ দিয়েছেন। যারা কৃষকের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলবে তাদের রক্ষা নেই। শনিবার বিকালে জামালগঞ্জ পাকনার হাওরের ২৪ নং পি আইসির কাজ উদ্বোধনের সময় প্রধান অথিতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন কাবিটা স্কীম বাস্তবায়ন ও মনিটরিং কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা পাল, পাউবোর সহকারী প্রকৌশলী মোঃ রেজাউল কবির, ইউপি সদস্য ও পিআইসির সভাপতি আলী আহমদ, ইউপি সদস্য মোশারফ হোসেন, আসাদ আলী, ইউ পি সচিব অজিত কুমার রায়, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান তারেক, উপজেলা কৃষক লীগের ভারপ্রাপ্ত আহবায়ক সামছুল আলম, ফেনারবাঁক ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সুব্রত পুরকায়স্থ, উপজেলা কৃষক লীগের নেতা শেরন, রাকিব, মামুন, শুভ্র প্রমুখ।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!