1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিরাইয়ে পুলিশের অভিযানে হত্যা মামলার আসামিসহ আটক ১০ কৈতক হাসপাতালের জায়গা দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন মধ্যনগরে পল্লীবন্ধু উন্নয়ন সংস্থার বিরুদ্ধে আমানত-সঞ্চয়ের টাকা না দেওয়ার অভিযোগ সুনামগঞ্জে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন! ঘরে ঘরে বর্জ্য সংগ্রহে নতুন উদ্যোগ, ছাতকে চালু হলো ভ্রাম্যমাণ গাড়ি জামালগঞ্জে অটো রিক্সা উল্টে যাত্রী নিহত শাল্লায় কৃষক তালিকায় অনিয়ম: ইউপি কার্যালয় ঘেরাও করে বঞ্চিত কৃষকদের বিক্ষোভ ​ স্থায়ী ক্যাম্পাসের দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ `কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার!

গান ও কবিতাড্ডায় সুনামগঞ্জে প্রসেনিয়ামের বর্ষবিদায়

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০১৯, ১০.১০ পিএম
  • ৩৭৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
পুরনো ও শুকনো ঝরঝরে কলাপাতায় সাজানো হয়েছে সুনামগঞ্জ পৌরসভার মুক্ত মঞ্চ। শুকনো বৃক্ষের ডালে পল্লবিত হওয়ার আকুলতা। এমনই আবহে টোল বেঞ্চে বসে সুনামগঞ্জের নাট্যসংগঠন প্রসেনিয়াম থিয়েটার ২০১৯ সনের শেষ দিন মঙ্গলবার সন্ধ্যায় ‘শেষ গোধুলি’ পালন করেছে। ২০১৯ খ্রিস্টাব্দকে বিদায় জানিয়ে ২০২০ কে স্বাগত জানানো হয়েছে গান, কবিতা ও আবৃত্তিতে। শীতসন্ধ্যায় মঞ্চের কোণে গরম গুরের চায় তৃপ্তির ঢেকুর তুলেছেন উপস্থিত সুধীজন। জাতীয় ও স্থানীয় কবিদের কবিতা আবৃত্তি করেন প্রসেনিয়াম কর্মীরা। বছরের শেষ আড্ডায় প্রাণবন্ত ছিল পৌরসভা চত্ত্বর।
গীটারের টুংটাং সুরে রবীন্দ্রনাথ ঠাকুরের পুরনো সেই দিনের কথা দিয়ে শিল্পী আলাউর রহমান অনুষ্ঠান শুরু করেন। প্রসেনিয়ামের সংগঠক নাট্যকর্মী ও নাট্যনির্মাতা দেবাশীষ তালুকদার শুভ্রের সঞ্চালনায় প্রসেনিয়াম কর্মীরা পালাক্রমে গান, কবিতা ও আবৃত্তি পরিবেশনা করেন। বছরের শেষদিনের এই অনন্য আয়োজনটিকে উপভোগ করেন শহরের সুধীজন।
রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, জীবনানন্দ দাশ, যতীন্দ্রমোহন বাগচি, রূদ্র মোহাম্মদ শহিদুল্লাহ, নির্মলেন্দুগুণ, মহাদেব সাহা, সৈয়দ শামসুল হক, ড. মোহাম্মদ সাদিক, ইকবাল কাগজী, শামস শামীম, সেজুল হোসেন, শহীদুর রহমান, আহমেদ মামুনসহ জাতীয় ও স্থানীয় কবিসহ জনপ্রিয় কবিদের কবিতা আবৃত্তি করেন মাহফুজ, আশরাফুল ও পাপনের গিটারের সুরে সুরে। অনুষ্ঠানে প্রায় ৩০টি গান পরিবেশিত হয়।
এছাড়াও সৌরভ, শুভ, রুবেল, পার্থও সঙ্গীত পরিবেশন করেন আড্ডার ফাকে ফাকে। আবৃত্তি করেন রুবাইয়া, শুভ্র, সিনথিয়া, ত্বাহা প্রমুখ।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!