1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নিউজিল্যান্ডের হাইকোর্টে ব্যারিস্টার হিসেবে এনরোলড হলেন সুনামগঞ্জের মিসকাওয়াত হোসেন রিয়ান প্রাথমিক বৃত্তির ফলাফল প্রকাশ সবচেয়ে বেশি বৃত্তি সদরে, কম শাল্লায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় জেলায় সেরা সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় শাল্লায় কিশোরীকে জোরপূর্বক ধ/র্ষণের  অভিযোগে যুবক গ্রেফতার জামায়াত-এনসিপির সুপারিশের ইউনূস আমলের ডিসিদের প্রত্যাহারের প্রক্রিয়া শুরু সুনামগঞ্জে নদ নদীর পানি বাড়ছেই তাহিরপুর থেকে ৩ হাজার ৭০৮ কেজি ভারতীয় ফুচকার চালান জব্দ বিশ্বম্ভরপুরে ছেলেকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছেলের সঙ্গে মা/রা গেলেন বাবা-মা ধোপাজান নদীতে ড্রেজার-বোমা আগ্রাসন রোধে গণপ্রতিরোধের ডাক বারকি শ্রমিক সংঘের উজানের ভারী বর্ষণে জুলাই-আগস্টে ব্রহ্মপুত্র ও মেঘনা অববাহিকায় বন্যার আশঙ্কা

ভারতে পিস টিভি বন্ধের সিদ্ধান্ত, বাংলাদেশেও সিদ্ধান্তা আসছে

  • আপডেট টাইম :: শনিবার, ৯ জুলাই, ২০১৬, ১০.১২ এএম
  • ৬৮১ বার পড়া হয়েছে

অনলাইন ডেক্স::
কথিত ইসলামি চিন্তাবিদ ভারতের নাগরিক জাকির নায়েকের কথায় তরুণরা জঙ্গিবাদে উদ্বুদ্ধ হচ্ছে বলে অভিযোগ ওঠার প্রেক্ষাপটে তার পরিচালিত পিস টিভির সম্প্রচার বাংলাদেশে বন্ধের ইঙ্গিত দিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। সম্প্রতি ভারত সরকারও এই টিভি সম্প্রচার বন্ধের সিদ্ধান্ত নিয়েছে।

বিতর্কিত এই ইসলামী বক্তার বক্তব্য প্রচার মুসলিম প্রধান দেশ মালয়েশিয়াসহ বিশ্বের অনেক দেশেই নিষিদ্ধ। তার দেশ ভারতও পিস টিভি সম্প্রচার নিষিদ্ধের কথা ভাবছে।

সাম্প্রতিক গুলশান হামলায় জড়িতদের অন্তত দুজন  ‘বিনামূল্যের এই টিভি চ্যানেলটি’ দেখে জাকির নায়েকের বক্তব্যের মাধ্যমে জঙ্গিবাদে প্ররোচিত হয়েছিল বলে প্রকাশ পেয়েছে।

এনিয়ে আলোচনার মধ্যে বাংলাদেশে কেবল অপারেটরদের সংগঠন বাংলাদেশ কেবল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মীর হোসেন আখতার শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, তারা চ্যানেলটি বন্ধ করে দিতে চাচ্ছেন। তবে সরকারের নির্দেশনা না পেলে তা করতে পারছেন না।

তথ্যমন্ত্রী ইনুর শনিবার বলেন, “এই টিভিটি সম্পর্কে কিছু অভিযোগ আমাদের গোচরীভূত হয়েছে। এগুলো খতিয়ে দেখা হবে।

“মন্ত্রণালয়ের অফিস খুললেই কাজ শুরু হবে। অল্প সময়ের মধ্যেই এ বিষয়ে সরকারের স্ট্যান্ড আমরা স্পষ্ট করব।”

কবে নাগাদ সিদ্ধান্ত আসবে- জানতে চাইলে তিনি বলেন, “আগামীকাল (রোববার) অফিস খুলবে। এরপর আমরা এ বিষয়ে সিদ্ধান্ত নেব।”

পিস টিভি জাকির নায়েক পরিচালিত মুম্বাইভিত্তিক ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের একটি প্রতিষ্ঠান। এ টিভিতে ধর্ম নিয়ে আলোচনায় ইসলামের যে ব্যাখ্যা তিনি দেন, তা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে বিভিন্ন সময়ে।

ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর অভিযোগে জাকির নায়েকের ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন যুক্তরাজ্য ও কানাডায় নিষিদ্ধ। এমনকি মুসলিম প্রধান মালয়েশিয়াতেও জাকির নায়েকের বক্তব্য প্রচারের অনুমতি নেই।

জাকির নায়েকের কথায় প্ররোচিত হয়ে ভারতের কয়েক তরুণ আইএসে যোগ দিতে সিরিয়ায় পাড়ি জমিয়েছেন বলেও খবর এসেছে।

এ বিষয়টি প্রকাশ্যে আসার পর জাকির নায়েকের বিষয়ে উদ্যোগী হয়েছে ভারত সরকার। জঙ্গিবাদে উৎসাহ জোগানের অভিযোগ নিয়ে এরইমধ্যে তার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে মহারাষ্ট্র সরকার। মুম্বাইয়ে তার অফিস ঘিরে পুলিশ মোতায়েন করা হয়েছে।

ভারতের সম্প্রচারমন্ত্রী বেঙ্কাইয়া নাইডু শুক্রবার ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, “আমরা অভিযোগ তদন্ত করছি। কারণ এটা আমাদের জাতীয় নিরাপত্তা, সেই সঙ্গে সামাজিক সম্প্রীতির জন্যও হুমকি।”

মালয়েশিয়াসহ যে সব দেশ পিস টিভি নিষিদ্ধ করেছে, তাদের পদক্ষেপগুলো খতিয়ে দেখা যাচ্ছে বলে জানান ভারতের মন্ত্রী।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!