1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ১৪ জুন ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিরাইয়ে পুলিশের অভিযানে হত্যা মামলার আসামিসহ আটক ১০ কৈতক হাসপাতালের জায়গা দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন মধ্যনগরে পল্লীবন্ধু উন্নয়ন সংস্থার বিরুদ্ধে আমানত-সঞ্চয়ের টাকা না দেওয়ার অভিযোগ সুনামগঞ্জে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন! ঘরে ঘরে বর্জ্য সংগ্রহে নতুন উদ্যোগ, ছাতকে চালু হলো ভ্রাম্যমাণ গাড়ি জামালগঞ্জে অটো রিক্সা উল্টে যাত্রী নিহত শাল্লায় কৃষক তালিকায় অনিয়ম: ইউপি কার্যালয় ঘেরাও করে বঞ্চিত কৃষকদের বিক্ষোভ ​ স্থায়ী ক্যাম্পাসের দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ `কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার!

২১ আগস্ট গ্রেণেড হামলার প্রতিবাদে সুনামগঞ্জে আ.লীগ, যুবলীগের সভা

  • আপডেট টাইম :: রবিবার, ২১ আগস্ট, ২০১৬, ৪.৩১ পিএম
  • ৬৬৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::

২০০৪ সালের ২১ আগস্ট গ্রেণেড হামলা ঘটনার প্রতিবাদ ও দায়ীদের বিচারের দাবিতে পৃথকভাবে সভা-সমাবেশ করেছে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগ, যুবলীগ, কৃষকলীগসহ বিভিন্ন সমমনা সংগঠন। রবিবার বিকেলে তারা পৃথকভাবে এসব কর্মসূচি পালন করে।

সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগ জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনাসভার আয়োজন করে। এখানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক ব্যারিস্টার এম. এনামুল কবির ইমন।

জেলা যুবলীগ আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনাসভার আয়োজন করে। আলোচনাসভায় বক্তব্য রাখেন খন্দকার মঞ্জুর আহমদ, অ্যাডভোকেট আজাদুল ইসলাম রতন, সদর উপজেলা যুবলীগ আহ্বায়ক সাহাব উদ্দিন প্রমুখ। পৌর আওয়ামী লীগ পৌর চত্বরে সভার আয়োজন করে। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর মেয়র আয়ূব বখত জগলুল। এছাড়াও জেলা কৃষক লীগ পুরাতন শিল্পকলা একাডেমিতে আলোচনাসভার আয়োজন করে। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা কৃষক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সেরুল আহমেদ।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!