1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিরাইয়ে পুলিশের অভিযানে হত্যা মামলার আসামিসহ আটক ১০ কৈতক হাসপাতালের জায়গা দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন মধ্যনগরে পল্লীবন্ধু উন্নয়ন সংস্থার বিরুদ্ধে আমানত-সঞ্চয়ের টাকা না দেওয়ার অভিযোগ সুনামগঞ্জে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন! ঘরে ঘরে বর্জ্য সংগ্রহে নতুন উদ্যোগ, ছাতকে চালু হলো ভ্রাম্যমাণ গাড়ি জামালগঞ্জে অটো রিক্সা উল্টে যাত্রী নিহত শাল্লায় কৃষক তালিকায় অনিয়ম: ইউপি কার্যালয় ঘেরাও করে বঞ্চিত কৃষকদের বিক্ষোভ ​ স্থায়ী ক্যাম্পাসের দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ `কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার!

হাওরের কৃষি ও কৃষক রক্ষা সংগ্রাম পরিষদ গঠন: রমেন্দ্র আহ্বায়ক, চিত্তরঞ্জন সদস্যসচিব

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৯ জুন, ২০১৮, ৩.৪৫ পিএম
  • ৩০২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
হাওরের অবহেলিত কৃষকের স্বার্থ রক্ষায় তাদের সচেতন করে সরকারের কাছ থেকে দাবি আদায়ের লক্ষ্যে সুনামগঞ্জে ‘হাওরের কৃষি ও কৃষক রক্ষা সংগ্রাম পরিষদ’ গঠিত হয়েছে। শুক্রবার সকালে সুনামগঞ্জ শহরের জামাইপাড়া এলাকায় গ্রাম থেকে আসা কৃষকদের নিয়ে বিভিন্ন দাবিতে ৯ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন হয়। কমিটির আহ্বায়ক মনোনীত হয়েছেন কমরেড রমেন্দ্র কুমার দে মিন্টু ও যুগ্ম আহ্বায়ক মো. আফতাব উদ্দিন। কমিটির সদস্যসচিব নির্বাচিত হয়েছেন অবসরপ্রাপ্ত অধ্যাপক চিত্তরঞ্জন তালুকদার।
সংগঠনের প্রস্তাবনায় নি¤েœাক্ত দাবিগুলো নিয়ে প্রায় দুই ঘন্টা আলোচনা হয়।
আলোচনাসভায় সুনামগঞ্জের হাওরের কৃষকের সাড়ে ৩ লাখ টন ধান সরকার কর্তৃক ন্যায্যমূল্যে ক্রয় নিশ্চিত, গ্রামে গ্রামে অস্থায়ী ক্রয়কেন্দ্র গড়ে তোলা, পরিবহণের জন্য হাওরের গোপাট ( সরু রাস্তা) পাকা করণ, মিলগুলোতে ভেজা ধান মিলিংকরণ, ধানের দাম ১৫ শ’ টাকা মন নির্ধারণ, ফসলবীমা চালুকরণ, জলমহালের ইজারাদারকে ‘সীমানার বাইরে থাকার সরকারি নির্দেশনা প্রদান এবং ভাসান পানিতে মাছ ধরার অধিকার নিশ্চিত করার দাবি জানান বক্তারা। কিছু দিনের মধ্যেই প্রকৃত কৃষকদের নিয়ে গ্রাম, ওয়ার্ড, ইউনিয়ন কমিটি গঠনের সিদ্ধান্ত হয়।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!