1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ হাওরের বোরো আবাদে ‘মনগড়া’ পরিসংখ্যান, ব্যাহত হচ্ছে উন্নয়ন পরিকল্পনা মওসুমের এক মাস আগেই বীজতলার পানি নেমে গেছে: জলবায়ু প্রভাব হাওরের কৃষিতে এমপি নূরুল উন্মোচন করলেন ভয়াবহ দুর্নীতির চিত্র: ঠিকাদার-প্রকৌশলীর ভূয়া এস্টিমেটে সরকারি বরাদ্দ লোপাটের নিখুত ছক

আমরা আর বিশ্বব্যাংককে ভয় পাইনা: এমএ মান্নান

  • আপডেট টাইম :: শুক্রবার, ১২ আগস্ট, ২০১৬, ৪.৩৫ পিএম
  • ৬২১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান বলেছেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর সরকারের বাজেট বৃদ্ধি, আয় এবং ব্যাংকে ক্রমাগত রিজার্ভ বেড়েছে। আমাদের তেল, গ্যাস, সোনা, কয়লা নেই কিন্তু আমাদের দেশের লক্ষ লক্ষ সম্ভাবনাময় জনশক্তি রয়েছে। বিশ্বের বিভিন্ন দেশে আমাদের এই দক্ষ জনশক্তি কাজ করে দেশকে উন্নয়নশীল দেশে পরিণত করেছেন। দেশের এই পরিশ্রমী মানুষের কর্মের কারণেই আমরা আমাদের নিজেদের অর্থায়নে পদ্মা সেতুর কাজে হাত দিয়েছি। আমরা আর বিশ^ ব্যাংককে ভয় পাই না।
শুক্রবার দুপুরে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে ইউনিয়ন পরিষদ গভর্ন্যান্স প্রজেক্টের আওতায় উপজেলা পর্যায়ে ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যগণের ওরিয়েন্টেশনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। মন্ত্রী দক্ষিণ সুনামগঞ্জ ছাড়াও ছাতক ও জগন্নাথপুরেও দুটি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন।
প্রতিমন্ত্রী এমএ মান্নান বাঙ্গালির ইতিহাস সংগ্রামের দিকে ইঙ্গিত করে বলেন, বাঙ্গালি জাতি হিসাবে আমাদের পরিচয় অত্যন্ত গর্বের। এ দেশ হাজার বছর বাহিরাগতদের দ্বারা শাসিত-শোষিত ছিল। এর ফলে ওই শোষক গোষ্ঠী আমাদের আমাদের মেরুদন্ড ভেঙ্গে দিয়ে গেছে। পাকিস্তানী শোষক গোষ্ঠী পদে পদে এদেশের মানুষকে অপমানিত ও লাঞ্চিত করেছে। সেই অপমান থেকে জাতিকে ফিরিয়ে এনেছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাঁর নেতৃত্বেই পাকিস্তানীদের নাগপাশ ছিন্ন করে এই স্বাধীন দেশের অভ্যুধয় ঘটেছে। তার কারণেই আজ এই স্বাধীন দেশে আমরা স্বাধীনভাবে সভা সমাবেশ ও কথা বলতে পারছি।
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. ইবাদত হোসেনের সভাপতিত্বে ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সমীর বিশ^াসের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ ৫- আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, সুনামগঞ্জ জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!