1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ১৪ জুন ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিরাইয়ে পুলিশের অভিযানে হত্যা মামলার আসামিসহ আটক ১০ কৈতক হাসপাতালের জায়গা দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন মধ্যনগরে পল্লীবন্ধু উন্নয়ন সংস্থার বিরুদ্ধে আমানত-সঞ্চয়ের টাকা না দেওয়ার অভিযোগ সুনামগঞ্জে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন! ঘরে ঘরে বর্জ্য সংগ্রহে নতুন উদ্যোগ, ছাতকে চালু হলো ভ্রাম্যমাণ গাড়ি জামালগঞ্জে অটো রিক্সা উল্টে যাত্রী নিহত শাল্লায় কৃষক তালিকায় অনিয়ম: ইউপি কার্যালয় ঘেরাও করে বঞ্চিত কৃষকদের বিক্ষোভ ​ স্থায়ী ক্যাম্পাসের দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ `কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার!

হাওরে মেশিনে মাটি কেটে শ্রমিক দেখিয়ে টাকা লোপাটের প্রতিবাদে মানববন্ধন

  • আপডেট টাইম :: শনিবার, ১২ মে, ২০১৮, ৯.৩০ এএম
  • ৩৬৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের হাওরের কৃষকদের কাছ থেকে সরকারিভাবে সরাসরি ধান ক্রয়ের দাবি এবং ফসলরক্ষা বাঁধে মেশিনে মাটি কেটে এখন মানবশ্রমিক দেখিয়ে অতিরিক্ত বিল লোপাটের প্রতিবাদে মানববন্ধন করেছে ‘হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন’। শনিবার সকাল সাড়ে ১১টায় ট্রাফিক পয়েন্টে অনুষ্ঠিত মানববন্ধনে সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষজনও দাবির প্রতি সংহতি জানিয়ে অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি মুক্তিযোদ্ধা অ্যাড. বজলুল মজিদ খসরু, উপদেষ্টা বিকাশ রঞ্জন চৌধুরী, রমেন্দ্র কুমার দে মিন্টু, সহ সভাপতি সুখেন্দু সেন, সাধারণ সম্পাদক বিজন সেন রায়, যুগ্ম সাধারণ সম্পাদক সালেহিন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক নির্মল ভট্টাচার্য্য, এমরানুল হক চৌধুরী, এ কে কুদরত পাশা, জণসংযোগ বিষয়ক সম্পাদক শহীদ নুর আহমদ, সদস্য অধ্যক্ষ রবিউল ইসলাম, মুক্তিযোদ্ধা মনির উদ্দিন, চন্ধন রায়, অ্যাড. সাজ্জাদুর রহমান, সাবেক চেয়ারম্যান সাহাব উদ্দিন, কাউন্সিলর খুরশেদ আহমদ, কৃষক নেতা আজাদ মিয়া, সনাৎ কুমার দাস, অরুন দেব প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, সুনামগঞ্জ জেলায় দ্রুত হয়রানি মুক্তভাবে সরাসরি কৃষকদের কাছ থেকে ধান ক্রয় শুরু করতে হবে। তাছাড়া মেশিন দিয়ে হাওর রক্ষা বাঁধ নির্মাণ করে শ্রমিকের বিল দেখিয়ে রাষ্ট্রীয় অর্থ লুটপাটের পায়তারা বন্ধ করতে সংশ্লিষ্টদের আহ্বান জানান। বক্তারা বলেন, মেশিনের বদলে শ্রমিক দেখিয়ে বিল প্রদান করা হলে প্রায় ৪০ কোটি টাকা হাতিয়ে নিবে একটি চক্র।
এদিকে একই দাবিতে উপজেলার সংগঠণগুলো বিভিন্ন উপজেলায়ও কর্মসূচি পালন করেছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!