1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিরাইয়ে পুলিশের অভিযানে হত্যা মামলার আসামিসহ আটক ১০ কৈতক হাসপাতালের জায়গা দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন মধ্যনগরে পল্লীবন্ধু উন্নয়ন সংস্থার বিরুদ্ধে আমানত-সঞ্চয়ের টাকা না দেওয়ার অভিযোগ সুনামগঞ্জে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন! ঘরে ঘরে বর্জ্য সংগ্রহে নতুন উদ্যোগ, ছাতকে চালু হলো ভ্রাম্যমাণ গাড়ি জামালগঞ্জে অটো রিক্সা উল্টে যাত্রী নিহত শাল্লায় কৃষক তালিকায় অনিয়ম: ইউপি কার্যালয় ঘেরাও করে বঞ্চিত কৃষকদের বিক্ষোভ ​ স্থায়ী ক্যাম্পাসের দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ `কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার!

সুনামগঞ্জের বিভিন্ন হাওরে ধান কাটার সময় বজ্রপাতে চার কৃষক শ্রমিক নিহত

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১ মে, ২০১৮, ১.৩১ পিএম
  • ৩৫৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টা::
সুনামগঞ্জের বিভিন্ন হাওরে ধান কাটার সময় বজ্রপাতে চার কৃষক শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো ৫জন। মঙ্গলবার বেলা ১১টা থেকে বিকেলর মধ্যে পৃথক বজ্রাঘাতে এসব হতাহতের ঘটনা ঘটে।
পুলিশ, এলাকাবাসী সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর বারটার দিকে দিকে জামালগঞ্জের পাগনার হাওরে ধান কাটার সময় খোঁজার গাও গ্রামের কৃষক কমলাকান্ত তালুকদার ঘটনাস্থলেই মারা গেছেন। আহত হন তার দুই ছেলে। স্কুল পড়–য়া ছেলে নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র সৈকত তালুকদার এবং আরেক ছেলে পিংকু তালুকদার এবং একই গ্রামের জ্ঞান তালুকদার নামের আরেক কৃষক। আহত দুই ছেলেকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
একই সময়ে একই হাওরে ভীমখালি ইউনিয়নের কলকখতা গ্রামের কৃষক হিরন মিয়া বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান। দুপুরে বিশ্বম্ভরপুর উপজেলার খরচার হাওরে ধান কাটার সময় বজ্রপাতে গুরতর আহত হন মেরুয়াখলা গ্রামের কৃষক মনিরুল আলম (৪৫)। বিকেলে তিনি মারা যান। তার সঙ্গে বজ্রাঘাতে আহন হন একই এলাকার কৃষক ওসমান গণি ও আলমগীর। গুরতর আহত আলমগীরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সুনামগঞ্জের ডিআইও ওয়ান মো. আনোয়ার হোসেন মৃধা বলেন, বিভিন্ন স্থানে সুনামগঞ্জের হাওরে বজ্রপাতে চারজন মারা গেছেন। এদের মধ্যে কৃষক এবং ধানকাটা শ্রমিকও রয়েছেন। বজ্রপাতে আরো কয়েকজন আহত হয়েছেন বলে জানান তিনি।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!