1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন

সুনামগঞ্জ মুক্ত দিবসে মুক্তিযোদ্ধা জনতার র‌্যালি: যুদ্ধাপরাধীদের প্রতিকী ফাঁসি

  • আপডেট টাইম :: বুধবার, ৬ ডিসেম্বর, ২০১৭, ৭.১৬ এএম
  • ৬৯৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
৬ ডিসেম্বর সুনামগঞ্জ মুক্ত দিবসে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধা জনতা বর্ণাঢ্য রালি বের করেন। জেলা মুক্তিযোদ্ধা সংসদ থেকে বুধবার দুপুর ১১টায় র‌্যালিটি বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে শহীদ আবুল হোসেন মিলনায়তনে গিয়ে আলোচনাসভায় মিলিত হয়। র‌্যালিতে সংস্কৃতিকর্মীরা একাত্তরের যুদ্ধাপরাধীদের প্রতীকী ফাসি ও মুক্তিযুদ্ধ পরবর্তী রাজাকার আলবদরদের আতœসমর্পনের দৃশ্য ফুটিয়ে তোলেন। র‌্যালিতে বিভিন্ন প্রগতিশীল রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দৃ, সংস্কৃতিকর্মীসহ বিভিন্ন পেশাজীবীরাও অংশ নেন।
পরে আলোচনাসভায় বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সভাপতি ও জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম, মুক্তিযোদ্ধা সন্তান ও পৌর মেয়র আয়ূব বখত জগলুল, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার হাজী নরুল মোমেন, মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, অ্যাড. আলী আমজদ, প্রয়াত পররাষ্ট্রমন্ত্রী ও মুক্তিযুদ্ধের সংগঠক আব্দুস সামদ আজাদের ছেলে আজিজুস সামাদ আজাদ ডন প্রমুখ।
এছাড়া মুক্ত দিবসে প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে শহীদ মিনারে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। ডলুড়া গণকবরেও এ উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয়।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!