1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিরাইয়ে পুলিশের অভিযানে হত্যা মামলার আসামিসহ আটক ১০ কৈতক হাসপাতালের জায়গা দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন মধ্যনগরে পল্লীবন্ধু উন্নয়ন সংস্থার বিরুদ্ধে আমানত-সঞ্চয়ের টাকা না দেওয়ার অভিযোগ সুনামগঞ্জে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন! ঘরে ঘরে বর্জ্য সংগ্রহে নতুন উদ্যোগ, ছাতকে চালু হলো ভ্রাম্যমাণ গাড়ি জামালগঞ্জে অটো রিক্সা উল্টে যাত্রী নিহত শাল্লায় কৃষক তালিকায় অনিয়ম: ইউপি কার্যালয় ঘেরাও করে বঞ্চিত কৃষকদের বিক্ষোভ ​ স্থায়ী ক্যাম্পাসের দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ `কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার!

সুনামগঞ্জে ব্যবসায়ী সজীবের উদ্যোগে ৪০০ মুক্তিযোদ্ধাকে শাড়ি-লুঙ্গি প্রদান

  • আপডেট টাইম :: সোমবার, ৪ জুলাই, ২০১৬, ৫.৪২ পিএম
  • ৬৬০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সুনামগঞ্জের ৪ শ মুক্তিযোদ্ধা  ও তাদের পরিবারের মধ্যে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে। সুনামগঞ্জ চেম্বার অব কমার্সের ভাইস প্রেসিডেন্ট ও বিশিষ্ট ব্যবসায়ী সজীব রঞ্জন দাশের উদ্যোগে জেলার বিভিন্ন এলাকার মুক্তিযোদ্ধাদের মধ্যে এই ঈদবস্ত্র বিতরণ করা হয়।
সোমবার দুপুরে সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ চত্বরে শাড়ি লুঙ্গি বিতরণ অনুষ্টানে মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উপস্থিত সুধীজন দুস্থ মুক্তিযোদ্ধাদের সহায়তায় সমাজের স্বচ্ছল ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানান।
মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের মধ্যে ঈদ বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি ও জেলা যুবলীগের আহ্বায়ক খায়রুল হুদা চপল, যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান সেন্টু, সুনামগঞ্জ প্রেসক্লাব সেক্রেটারি লতিফুর রহমান রাজু, জাহাঙ্গীরনগর ইউনিয়নের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোকসেদ আলী, ্সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. আব্দুল মজিদ, যুবলীগ নেতা নূরুল ইসলাম বজলু প্রমুখ।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!