1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অতিরিক্ত মূল্যে এলপিজি গ্যাস বিক্রির ঘটনায় সুনামগঞ্জের তিন ব্যবসাপ্রতিষ্ঠানকে জরিমানা গণশুনানিতে মিলছে সমাধান, সুফল পাচ্ছে সুনামগঞ্জের সাধারণ মানুষ সুনামগঞ্জের তাহিরপুরে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে গ্রামবাসীর সংঘর্ষ খামার ও ফুটপাতে গরুর দুধ পরীক্ষার সরকারি উদ্যোগ: পানিমিশ্রিত দুধ বিক্রেতাকে জরিমানা সুনামগঞ্জে শব্দদূষণের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের একশন! সুনামগঞ্জে এলপিজি সিলিন্ডার গ্যাসের মূল্য বেশি রাখায় লামিসা ট্রেডিংকে জরিমানা সুনামগঞ্জে চোরাচালানের মহিষের গুঁতোয় আহত ৭, একজনকে আশঙ্কাজনক অবস্থায় ওসমানীতে ভর্তি বিশ্ব বসতি দিবসে সুনামগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা বর্মাউত্তর গ্রামবাসীকে সম্প্রীতি রক্ষা করে মুক্তভাবে চলার আহ্বান জানালেন ইউনিয়ন বিএনপির সেক্রেটারি সেলিম সুনামগঞ্জ হাসপাতাল থেকে গভীর রাতে আহত রোগির ছেলেকে তুলে নেওয়ার চেষ্টা মুখোশপড়া সন্ত্রাসীদের

অতিরিক্ত মূল্যে এলপিজি গ্যাস বিক্রির ঘটনায় সুনামগঞ্জের তিন ব্যবসাপ্রতিষ্ঠানকে জরিমানা

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ৬.৫৪ পিএম
  • ১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জে ন্যায্যমূল্যে এলপিজি (লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস) বিক্রি নিশ্চিত করার লক্ষে এবং ভোক্তাদের কাছ থেকে অতিরিক্ত মূল্য রাখার অভিযোগে ভোক্তা-অধিকার সংরক্ষণে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সুনামগঞ্জ জেলা প্রশাসন সদর উপজেলার তিনটি এলপিজি ডিলার প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে প্রয়োজনীয় লাইসেন্স, বিধিবিধান প্রতিপালন এবং এলপিজি বিক্রির ক্ষেত্রে অনিয়ম খতিয়ে দেখা হয়। এ সময় অনিয়মের দায়ে একটি মামলা দায়ের করা হয়। মামলায় অভিযুক্ত একজনকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
জেলা প্রশাসন জানায়, অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন, ১৯৫৬ এবং ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর আওতায় অভিযানটি পরিচালিত হয়।
ভোক্তাস্বার্থ সংরক্ষণ, বাজারে শৃঙ্খলা বজায় রাখা এবং জনসাধারণের জন্য নিরাপদ ও ন্যায্যমূল্যে প্রয়োজনীয় পণ্যপ্রাপ্তি নিশ্চিত করতে এ ধরনের তদারকি ও মোবাইল কোর্ট কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!