স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ১০ মিনিটে সুনামগঞ্জ সদর মডেল থানাধীন পূর্ব নতুনপাড়ার অসিমের পয়েন্টের পূর্ব পাশে নুরুল আমিনের ফার্নিচারের দোকানের সামনে পাকা সড়কে এ অভিযান চালানো হয়।
ডিবি পুলিশের এসআই (নিঃ) মো. কামাল হোসেনের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি পরিচালিত হয়। গ্রেপ্তাররা হলেন—সুনামগঞ্জ সদর উপজেলার হাসননগর সুলতানপুর গ্রামের শাহেদ আলীর ছেলে মো. রিপন ওরফে মুরগি রিপন (৩০) এবং মাইজবাড়ি গ্রামের মো. জমিরুল হকের ছেলে মো. জুনেদ (৩১)।
তাদের কাছ থেকে ৪০ পিস ইয়াবা, একটি পুরোনো নোকিয়া বাটন মোবাইল ও রেজিস্ট্রেশনবিহীন লাল রঙের বাজাজ সিটি-১০০ ইএস মোটরসাইকেল জব্দ করা হয়। জব্দকৃত আলামতের আনুমানিক মূল্য এক লাখ টাকা। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।