1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মৃত্যুবার্ষিকীতে সাংবাদিক সালেহ চৌধুরীকে স্মরণ করলো সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটি সুনামগঞ্জে বিএনপির প্রতিষ্টাবার্ষিকী শোভাযাত্রায় ছাত্রদলের বর্ণাঢ্য উপস্থিতি তাহিরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা ও সমাবেশ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: সুনামগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ একাত্তরের সাহসী যোদ্ধা ও সংগঠক সালেহ চৌধুরী: থানা দখল করে যিনি হাওরে পাকিস্তানিদের বিরুদ্ধে গড়ে তুলেছিলেন শক্ত প্রতিরোধ হারানো জিডির ২ বছর পর মোটরসাইকেলের রেজিস্ট্রেশন কার্ড উদ্ধার করে দিলো পুলিশ পাসপোর্ট অফিস রোডে ব্যবসায়ীকে বেধড়ক মারধরের পর ছুরিকাঘাত সুনামগঞ্জে এসএসসি ফলাফল পর্যালোচনা ও উত্তরণে মতবিনিময় সভা আজ শ্রীরামসি গ*ণহত্যা দিবস: ১০৪জন নিরীহ গ্রামবাসীকে ব্রাশফায়ারে হ*ত্যা করেছিল পাকিস্তানি হানাদাররা সুনামগঞ্জের ধোপাজান চলতি নদীতে বালু চুরি ঠেকাতে সিসি ক্যামেরা স্থাপন

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: সুনামগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ৩.৫৯ পিএম
  • ১৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে জেলা বিএনপির উদ্যোগে শহরের পুরাতন বাসস্টেশন এলাকা থেকে শোভাযাত্রাটি বের হয়। দলীয় পতাকা, ব্যানার ও ফেস্টুনে সজ্জিত বিশাল এই শোভাযাত্রায় নেতৃত্ব দেন জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন আহমদ মিলন এবং সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল।

শোভাযাত্রায় জেলা বিএনপির আহ্বায়ক কমিটির স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত সদস্য অ্যাডভোকেট আব্দুল হকসহ দলের জেলা ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে হাছননগরের বীর মুক্তিযোদ্ধা হোসেন বখত চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।

শোভাযাত্রায় জেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের পাশাপাশি যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। আয়োজকদের দাবি, প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে হাজারো নেতাকর্মীর উপস্থিতিতে শোভাযাত্রাটি উৎসবমুখর হয়ে ওঠে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!