1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মৃত্যুবার্ষিকীতে সাংবাদিক সালেহ চৌধুরীকে স্মরণ করলো সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটি সুনামগঞ্জে বিএনপির প্রতিষ্টাবার্ষিকী শোভাযাত্রায় ছাত্রদলের বর্ণাঢ্য উপস্থিতি তাহিরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা ও সমাবেশ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: সুনামগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ একাত্তরের সাহসী যোদ্ধা ও সংগঠক সালেহ চৌধুরী: থানা দখল করে যিনি হাওরে পাকিস্তানিদের বিরুদ্ধে গড়ে তুলেছিলেন শক্ত প্রতিরোধ হারানো জিডির ২ বছর পর মোটরসাইকেলের রেজিস্ট্রেশন কার্ড উদ্ধার করে দিলো পুলিশ পাসপোর্ট অফিস রোডে ব্যবসায়ীকে বেধড়ক মারধরের পর ছুরিকাঘাত সুনামগঞ্জে এসএসসি ফলাফল পর্যালোচনা ও উত্তরণে মতবিনিময় সভা আজ শ্রীরামসি গ*ণহত্যা দিবস: ১০৪জন নিরীহ গ্রামবাসীকে ব্রাশফায়ারে হ*ত্যা করেছিল পাকিস্তানি হানাদাররা সুনামগঞ্জের ধোপাজান চলতি নদীতে বালু চুরি ঠেকাতে সিসি ক্যামেরা স্থাপন

হারানো জিডির ২ বছর পর মোটরসাইকেলের রেজিস্ট্রেশন কার্ড উদ্ধার করে দিলো পুলিশ

  • আপডেট টাইম :: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ১১.৪৪ পিএম
  • ২৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
২০২৪ সালের ২৩ মে হারিয়ে যাওয়া মোটরসাইকেলের রেজিস্ট্রেশন কার্ড অবশেষে দুই বছর পর মালিকের হাতে ফিরে এসেছে। দীর্ঘদিন পর কার্ডটি ফিরে পেয়ে তৃপ্তির হাসি ফুটেছে মালিকের মুখে।
জানা যায়, হারানো রেজিস্ট্রেশন কার্ডের মালিকের সন্ধানে সংশ্লিষ্ট থানার ফেসবুক পেজে একটি পোস্ট দেওয়া হয়। পোস্ট দেওয়ার মাত্র ৫০ মিনিটের মধ্যেই কার্ডের প্রকৃত মালিক থানায় উপস্থিত হন। পরে প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে রেজিস্ট্রেশন কার্ডটি মালিকের কাছে হস্তান্তর করা হয়।
কার্ডটি হাতে পেয়ে মালিক সুনামগঞ্জ সদর থানা পুলিশকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। একই সঙ্গে রেজিস্ট্রেশন কার্ডটি কুড়িয়ে পেয়ে থানায় জমা দেওয়া ব্যক্তিদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। দীর্ঘদিনের হারানো জিনিস ফিরে পাওয়ায় স্বস্তি প্রকাশ করেন তিনি।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!