1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিরাইয়ে পুলিশের অভিযানে হত্যা মামলার আসামিসহ আটক ১০ কৈতক হাসপাতালের জায়গা দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন মধ্যনগরে পল্লীবন্ধু উন্নয়ন সংস্থার বিরুদ্ধে আমানত-সঞ্চয়ের টাকা না দেওয়ার অভিযোগ সুনামগঞ্জে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন! ঘরে ঘরে বর্জ্য সংগ্রহে নতুন উদ্যোগ, ছাতকে চালু হলো ভ্রাম্যমাণ গাড়ি জামালগঞ্জে অটো রিক্সা উল্টে যাত্রী নিহত শাল্লায় কৃষক তালিকায় অনিয়ম: ইউপি কার্যালয় ঘেরাও করে বঞ্চিত কৃষকদের বিক্ষোভ ​ স্থায়ী ক্যাম্পাসের দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ `কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার!

সুনামগঞ্জ-৩ ও সুনামগঞ্জ-৪ আসনে মনোনয়ন জমা দিলেন ড. এম আর খালেদ তুষার

  • আপডেট টাইম :: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫, ৮.৫০ পিএম
  • ৬৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের দুটি আসনে মনোনয়ন জমা দিয়েছেন বিশিষ্ট ইমিগ্রেশন আইনজীবী ড. মো. এম আর খালেদ তুষার। সুনামগঞ্জ-৩ আসনে (স্বতন্ত্র) এবং সুনামগঞ্জ-৪ আসনে এলডিপির প্রার্থী হিসেবে তিনি মনোনয়ন জমা দেন।
২৯ ডিসেম্বর সোমবার বিকেলে ড. মো. এম আর খালেদ তুষার দলীয় নেতাকর্মীসহ শান্তিগঞ্জ ও সুনামগঞ্জ সদর উপজেলার দলীয় নেতাকর্মীসহ স্থানীয় সরকারের নির্বাচিত প্রতিনিধি এবং বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ড. মো. এম আর খালেদ তুষার সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার পূর্ববীরগাঁও ইউনিয়নের বীরগাঁও গ্রামের কৃতী সন্তান ও সুপ্রীম কোর্টের বিশিষ্ট আইনজীবী বীর মুক্তিযোদ্ধা এ কে খালেদ’র পুত্র। তার পিতা একাত্তরের রণাঙ্গণের একজন দুঃসাহসী যোদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা।
দেশের একজন ইমিগ্রেশন আইনজীবী হিসেবে বিশ্বের বিভিন্ন দেশের ইমিগ্রেশন এন্ড ফেডারেল কোর্টে কাজ করে আসছেন। ছাত্রজীবন থেকেই তিনি রাজনীতিতে সক্রিয়। তুষার ২০১৮ সালে ছাতা মার্কা নিয়ে সুনামগঞ্জ-৩ আসনে প্রতিদ্বন্ধীতা করেন। ২০২৪ সালেও তিনি জাতীয় নির্বাচনে মনোনয়নপত্র জমা দিলে ষড়যন্ত্র করে তার মনোনয়ন বাতিল করা হয়। তবে বরাবরই তিনি এলাকার স্বার্থে সাধারণ মানুষের অধিকার আদায়ে মাঠে কাজ করে যাচ্ছেন। সাধারণ মানুষের উন্নয়ন ও অধিকার আদায়ের সংগ্রাম এবং মহান মুক্তিযুদ্ধের অর্জনকে রক্ষায় তিনি জাতীয় নির্বাচনে প্রার্থীতা দিয়ে মনোনয়ন জমা দিয়েছেন। শেষ পর্যন্ত তিনি মাঠে ভোটযুদ্ধ চালিয়ে যাবেন বলে জানান।
ড. মো. এম আর খালেদ তুষার বলেন, আমি বিশ্বাসী জগন্নাথপুর, শান্তিগঞ্জ আসনের বিবেকবান মানুষের সমর্থন পাবো। জাতীয় সংসদ নির্বাচনে যোগ্যতার মানদ-ে আমি জনগণের রায় পাবো বলে আশা করি। নিজ এলাকার সুনাম রক্ষার্থে চাটুকার, নেতা পুঁজারি, তেলবাজ, দুর্নীতিবাজ, চাদাবাজ, সন্ত্রাসী, লুটেরা এবং ভোট ক্রেতাদের পরিহার করে সাধারণ জনগণকে নিয়ে মাঠে কাজ করে যাবো। জনগণ যে রায় দেয় সেই রায় মেনে নেবো।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!