1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিরাইয়ে পুলিশের অভিযানে হত্যা মামলার আসামিসহ আটক ১০ কৈতক হাসপাতালের জায়গা দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন মধ্যনগরে পল্লীবন্ধু উন্নয়ন সংস্থার বিরুদ্ধে আমানত-সঞ্চয়ের টাকা না দেওয়ার অভিযোগ সুনামগঞ্জে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন! ঘরে ঘরে বর্জ্য সংগ্রহে নতুন উদ্যোগ, ছাতকে চালু হলো ভ্রাম্যমাণ গাড়ি জামালগঞ্জে অটো রিক্সা উল্টে যাত্রী নিহত শাল্লায় কৃষক তালিকায় অনিয়ম: ইউপি কার্যালয় ঘেরাও করে বঞ্চিত কৃষকদের বিক্ষোভ ​ স্থায়ী ক্যাম্পাসের দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ `কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার!

সিটি এলাকায় সকল প্রাথমিক বিদ্যালয়ও বন্ধ ঘোষণা

  • আপডেট টাইম :: বুধবার, ১৭ জুলাই, ২০২৪, ১.২৯ পিএম
  • ৯৯ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
কোটা সংস্কার আন্দোলন নিয়ে উত্তপ্ত পরিস্থিতির মধ্যে মাধ্যমিক স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের পর এবার সিটি এলাকার সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে সরকার।

বুধবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শিশুদের নিরাপত্তা বিবেচনায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন আটটি বিভাগীয় শহরের সিটি করপোরেশন এলাকার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিশু কল্যাণ ট্রাস্ট পরিচালিত প্রাথমিক বিদ্যালয় ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো পরিচালিত লার্নিং সেন্টারগুলোর শ্রেণি কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।

মঙ্গলবার সরকারি চাকরির কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের দিনভর সংঘর্ষে চট্টগ্রাম, ঢাকা ও রংপুরে অন্তত ৬ জনের মৃত্যুর খবর এসেছে।

এ পরিস্থিতিতে অনির্দিষ্টকালের জন্য স্কুল-কলেজ বন্ধের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। স্থগিত করা হয়েছে বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষাও।

এছাড়া সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজও বন্ধ ঘোষণা করেছে ইউজিসি। পাশাপাশি শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!