1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি

ম্যানচেষ্টারে ঘুড়ি উৎসব ও ঈদ পুনর্মিলনী

  • আপডেট টাইম :: বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০১৭, ৩.০৭ পিএম
  • ৬৬৩ বার পড়া হয়েছে

ফারুক যোশী::
’আবহমান বাঙালি সংস্কৃতি আমাদের উত্তরাধিকার। ঐতিহ্যের এই সংস্কৃতিকে বাংলাদেশের বাইরে নতুনদের মাঝে পরিচয় করিয়ে দিতে, ব্রিটেনের বেড় উঠা শিশু-কিশোরদের মাঝে বাংলাদেশের সংস্কৃতিকে জনপ্রীয় করে তোলতে চেতনা ইউকে ম্যানচেষ্ঠারের চলমান উদ্যোগ একেকটা মাইলস্টোন হিসেবেই কাজ করছে’ —এ কথাগুলো উচ্চারিত হয়েছে চেতনা ইউকে ম্যানচেষ্টারের ঈদ পুনর্মিলনী ও ঘুড়ি উৎসবে।
এ উৎসবটি হয়ে গেলো গত ৩রা সেপ্টেম্বর রবিবার। দুপুর বারোটায় এ অনুষ্ঠানের উদ্বোধন করেন ব্রিটিশ পার্লামেন্টের এমপি আফজাল খান ও ম্যানচেষ্টার সিটি কাউন্সিলের স্কুল-আর্ট এন্ড লেজারের নির্বাহী সদস্য কাউন্সিলার লুৎফুর রহামন। চেতনার সাধারন সম্পাদক সাংবাদিক-কলামিস্ট ফারুক যোশীর সঞ্চালনায় এতে স্বাগতিক বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি সৈয়দ মাহমুদুর রহমান। অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশ নেন কাউন্সিলার আবিদ চৌহান, মুক্তিযোদ্ধা ডা: নজরুল ইসলাম, জিএমবিএ’র চেয়ারম্যান নাসের ওয়াহাব, হাইড ওয়েলফেয়ারের চেয়ারম্যান নাসির খান, সুরাবুর রহমান, মইনুল আমীন, রুহুল আমিন চৌধুরী প্রমূখ।
উৎসবে ছিলো শিশু-কিশোর নারী পুরুষদের জন্যে বিভিন্ন খেলাধুলা। বাচ্চাদের সুন্দর করে বাংলা লিখা, পাস দ্যা পার্সেল, পাস দ্যা পিলো, রশি টানাটানি, চকলেট দৌড়, মোরগের লড়াইসহ বাংলাদেশের গ্রামীন সংস্কৃতির বিভিন্ন খেলাধুলা চলে এ উৎসবে। উৎসব সমন্বয়ক এবং চেতনার সাংগঠনিক সম্পাদক আমিনুল হক ওয়েছের সার্বিক পরিকল্পনায় এই খেলাধুলার দায়ীত্ব¡ পালন করেন ডাঃ নজরুল ইসলাম, মরিয়ম ইসলাম, সাবিনা ইয়াসমিন শাপলা, সালেহা চৌধুরী, রেহানা বেগম প্রমূখ।
অনুষ্ঠানে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করেছেন আমেনা ওয়েছ, নিশাত, সেজুতি, মাহিরা, নওরীন, প্রভা,আরীভা, এমা, সুহাসহ এদেশে বেড়ে উঠা এক ঝাক কিশোরী-তরুনী। এ অনুষ্ঠানকে সফল করে তোলতে সার্বিক সহযোগীতা করেছেন আলমগীর চৌধুরী, ফয়জুল ইসলাম,ফয়সল আহমদ, শাহ কাইয়ুম, মাহী মাসুম, ইলিয়াস চৌধুরী, বিশাল দেব, বেলায়েত চৌধুরী, রাহেল চৌধুরী, আফজাল রাব্বানী, এম আহমদ জুনেদ, শাহনেওয়াজ আহমদ, সেকুল ইসলাম, নাসিরুল ইসলাম প্রমূখ। উৎসবটি স্পন্সর করেছে রয় এন্ড কোঃ।
খেলাধুলার পাশাপাশি চলে সঙ্গীতানুষ্ঠান। মীর গোলাম মোস্তফা ও আমিনুল হক ওয়েছের পরিচালনায় দীর্ঘ চার ঘন্টার এ অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন লন্ডন-হাইড-বার্নলী-ব্রাইটনসহ ম্যানচেষ্টারের স্থানীয় শিল্পীবৃন্দ। কয়েক শত মানুষের অংশগ্রহনে উৎসবটি শেষ হয় বিকেল পাঁচটায়। জনপ্রিয় অনলাইন টিভি প্রবাস বাংলা অনুষ্ঠানটি লাইভ সম্প্রচার করেছে।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!