1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ১৩ জুন ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিরাইয়ে পুলিশের অভিযানে হত্যা মামলার আসামিসহ আটক ১০ কৈতক হাসপাতালের জায়গা দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন মধ্যনগরে পল্লীবন্ধু উন্নয়ন সংস্থার বিরুদ্ধে আমানত-সঞ্চয়ের টাকা না দেওয়ার অভিযোগ সুনামগঞ্জে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন! ঘরে ঘরে বর্জ্য সংগ্রহে নতুন উদ্যোগ, ছাতকে চালু হলো ভ্রাম্যমাণ গাড়ি জামালগঞ্জে অটো রিক্সা উল্টে যাত্রী নিহত শাল্লায় কৃষক তালিকায় অনিয়ম: ইউপি কার্যালয় ঘেরাও করে বঞ্চিত কৃষকদের বিক্ষোভ ​ স্থায়ী ক্যাম্পাসের দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ `কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার!

সিলেটে বজ্রপাতে লাক্কাতুরা বাজারে অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৯ দোকান

  • আপডেট টাইম :: সোমবার, ১০ জুন, ২০২৪, ১.৩৭ পিএম
  • ১০৬ বার পড়া হয়েছে

সিলেট প্রতিনিধি::
সিলেটে বজ্রপাত থেকে আগুন লেগে নয়টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।

সোমবার ভোর ৬টার দিকে নগরীর সিলেট-বিমানবন্দর সড়কের লাক্কাতুরা বাজারে এ অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

সিলেট ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. বেলাল হোসেন বলেন, “বজ্রপাতে প্রথমে একটি দোকানে আগুন ধরে যায়। পরে আগুন আরও কয়েকটি দোকানে ছড়িয়ে পড়ে।

“ফায়ার সার্ভিস ১৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে পারলেও নয়টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।“

বিমানবন্দর থানার ওসি নুনু মিয়া বলেন, বজ্রপাতে আগুনের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এছাড়া নগরীর আখালিয়া এলাকায় একটি বাড়িতে অগ্নিকাণ্ড হয়েছে বলে ফায়ার সার্ভিস কর্মকর্তা বেলাল হোসেন জানিয়েছেন।

তিনি বলেন, “গ্যাসের লাইন থেকে আগুন লেগেছে বলে আপাতত জানা গেছে। আমাদের টিম সেখানেই রয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।”

লাক্কাতুরা বাজারে আগুনের খবর পেয়ে সিলেটের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!