1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিরাইয়ে পুলিশের অভিযানে হত্যা মামলার আসামিসহ আটক ১০ কৈতক হাসপাতালের জায়গা দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন মধ্যনগরে পল্লীবন্ধু উন্নয়ন সংস্থার বিরুদ্ধে আমানত-সঞ্চয়ের টাকা না দেওয়ার অভিযোগ সুনামগঞ্জে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন! ঘরে ঘরে বর্জ্য সংগ্রহে নতুন উদ্যোগ, ছাতকে চালু হলো ভ্রাম্যমাণ গাড়ি জামালগঞ্জে অটো রিক্সা উল্টে যাত্রী নিহত শাল্লায় কৃষক তালিকায় অনিয়ম: ইউপি কার্যালয় ঘেরাও করে বঞ্চিত কৃষকদের বিক্ষোভ ​ স্থায়ী ক্যাম্পাসের দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ `কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার!

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে লিকু ও তুষার বাতিল

  • আপডেট টাইম :: শনিবার, ৮ জুন, ২০২৪, ১.৫০ পিএম
  • ১০৪ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ গাজী হাফিজুর রহমান লিকু ও উপপ্রেস সচিব হাসান জাহিদ তুষারের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে।

বুধবার চুক্তি বাতিল করে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

দুটি প্রজ্ঞাপনই জারি করা হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব ভাস্কর দেবনাথ বাপ্পির স্বাক্ষরে। এতে তুষার ও লিকুর চুক্তি আগামী ১ জুন থেকে বাতিলের কথা জানানো আছে।

চুক্তি বাতিলের কোনো কারণ এসব প্রজ্ঞাপনে থাকে না। সাধারণত এসব বিষয়ে সরকারের কোনো পর্যায় থেকে বক্তব্যও দেওয়া হয় না। প্রতিটি প্রজ্ঞাপনেই লেখা থাকে, “জনস্বার্থে এই আদেশ জারি করা হলো।”

২০১৯ সালের মার্চ মাসে হাসান জাহিদ তুষার প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হিসেবে নিয়োগ পেয়েছিলেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন করে চুক্তি করে তাকে আবারও উপপ্রেস সচিব পদে নিয়োগ দেওয়া হয়।

এই নিয়োগ পাওয়ার আগে তুষার ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারের সিনিয়র রিপোর্টার ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে পড়ার সময় তিনি ছাত্রলীগের রাজনীতিতে জড়িত ছিলেন।

গাজী হাফিজুর রহমান লিকুও ২০১৯ সালে প্রথম নিয়োগ পেয়েছিলেন। গত নির্বাচনের পর নতুন চুক্তি করে তাকে সহকারী একান্ত সচিব পদে নিয়োগ দেওয়া হয়।

লিকু ছাত্রজীবনে গোপালগঞ্জের বঙ্গবন্ধু সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও ভিপি ছিলেন। পরে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহ-সম্পাদক হন।

২০০৮ সাল থেকে তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাসাইনমেন্ট অফিসার হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!