1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিরাইয়ে পুলিশের অভিযানে হত্যা মামলার আসামিসহ আটক ১০ কৈতক হাসপাতালের জায়গা দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন মধ্যনগরে পল্লীবন্ধু উন্নয়ন সংস্থার বিরুদ্ধে আমানত-সঞ্চয়ের টাকা না দেওয়ার অভিযোগ সুনামগঞ্জে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন! ঘরে ঘরে বর্জ্য সংগ্রহে নতুন উদ্যোগ, ছাতকে চালু হলো ভ্রাম্যমাণ গাড়ি জামালগঞ্জে অটো রিক্সা উল্টে যাত্রী নিহত শাল্লায় কৃষক তালিকায় অনিয়ম: ইউপি কার্যালয় ঘেরাও করে বঞ্চিত কৃষকদের বিক্ষোভ ​ স্থায়ী ক্যাম্পাসের দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ `কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার!

সাগরে লঘুচাপের আশঙ্কা দেখা দিচ্ছে

  • আপডেট টাইম :: শনিবার, ১৮ মে, ২০২৪, ২.০৯ পিএম
  • ৯১ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
শনিবার (১৮ মে) সময় সংবাদকে এসব তথ্য জানিয়েছেন আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির।

তিনি বলেন, আগামী সোমবারের (২০ মে) পর থেকে দেশে ধীরে ধীরে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। এ সময় সাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। তবে লঘুচাপটি কোন দিকে যাবে, তা এখনও বলা যাচ্ছে না।

মো. তরিফুল নেওয়াজ কবির বলেন, লঘুচাপটি নিম্নচাপে রূপ নেবে কিনা বলা যাচ্ছে না। যেহেতু এখনও সাগর শান্ত আর নিম্নচাপ হবে কিনা তা নিশ্চিত নয়, তাই বড় সাইক্লোন হবে কিনা বলা যাচ্ছে না।

আরও পড়ুন: সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা, সতর্কসংকেত

‘এপ্রিল ও মে মাসে সাধারণত দেশে সাইক্লোন হয়। এ বছরও তার ব্যতিক্রম নয়। তবে বঙ্গোপসাগরে সাইক্লোন সৃষ্টি হলে এর প্রভাব বাংলাদেশ, ভারতসহ আশেপাশের দেশগুলোর ওপর পড়ে। যদি ভারতের দিকে যায়, তাহলে তাহলে বাংলাদেশে প্রভাব কম থাকে’, যোগ করেন এই আবহাওয়াবিদ।

তিনি আরও জানান, ঢাকা ও ময়মনসিংহসহ দেশের বিভিন্ন জেলায় বৃষ্টিপাত কয়েক দিন অব্যাহত থাকতে পারে। বৃষ্টিপাত হলে হিট এলার্ট কিছুটা শিথিল হবে। তবে কিছু কিছু জেলায় হিট এলার্ট জারি থাকবে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!