1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিরাইয়ে পুলিশের অভিযানে হত্যা মামলার আসামিসহ আটক ১০ কৈতক হাসপাতালের জায়গা দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন মধ্যনগরে পল্লীবন্ধু উন্নয়ন সংস্থার বিরুদ্ধে আমানত-সঞ্চয়ের টাকা না দেওয়ার অভিযোগ সুনামগঞ্জে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন! ঘরে ঘরে বর্জ্য সংগ্রহে নতুন উদ্যোগ, ছাতকে চালু হলো ভ্রাম্যমাণ গাড়ি জামালগঞ্জে অটো রিক্সা উল্টে যাত্রী নিহত শাল্লায় কৃষক তালিকায় অনিয়ম: ইউপি কার্যালয় ঘেরাও করে বঞ্চিত কৃষকদের বিক্ষোভ ​ স্থায়ী ক্যাম্পাসের দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ `কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার!

সুনামগঞ্জে কিশোরীদের কারাতে প্রশিক্ষণ

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪, ৭.১৮ পিএম
  • ১১৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জে কিশোরীদের আত্মরক্ষার লক্ষ্যে কারাতে প্রশিক্ষণ শুরু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জ জেলা ক্রীড়া সংস্থায় এই প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী। সুনামগঞ্জ সচেতন নাগরিকদের সামাজিক সংগঠন ‘জনউদ্যোগ’ এর আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় এই কারাতে প্রশিক্ষণ চলবে ১৬ দিনব্যাপী। প্রশিক্ষণে ৩০ জন কিশোরী অংশ নিয়েছে।
সুনামগঞ্জ জনউদ্যোগের আহ্বায়ক রমেন্দ্র কুমার দে মিন্টু’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার মার্শাল আর্ট বিভাগের সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, সাংবাদিক ও আইনজীবী খলিল রহমান, সুনামগঞ্জ জনউদ্যোগের সদস্য সচিব সাইদুর রহমান আসাদ প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, আমাদের দেশে কিশোরীদের আত্মরক্ষার্থে কারাতে প্রশিক্ষণ জরুরি। এই প্রশিক্ষণের মাধ্যমে কিশোরীদের আগামী দিনে আতœবিশ^াস বাড়বে এবং নিজেদের আতœরক্ষার পথও তৈরি করতে সক্ষম হবে। এই কারাতে প্রশিক্ষণ আমাদের সমাজ ও রাষ্ট্রের মেয়েদের চলার পথে প্রতিবন্ধকতা দূর করবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।
আয়োজকরা জানান, সুনামগঞ্জের বিভিন্ন উচ্চ বিদ্যালয় ও কলেজ পড়–য়া ৩০ জন কিশোরী কারাতে প্রশিক্ষণে অংশ নিয়েছে। টানা ১৬দিন অভিজ্ঞ কারাতে প্রশিক্ষকরা তাদেরকে প্রশিক্ষণ দিবেন। প্রশিক্ষণ শেষে তাদেরকে সদনপত্রও প্রদান করা হবে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!