1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিরাইয়ে পুলিশের অভিযানে হত্যা মামলার আসামিসহ আটক ১০ কৈতক হাসপাতালের জায়গা দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন মধ্যনগরে পল্লীবন্ধু উন্নয়ন সংস্থার বিরুদ্ধে আমানত-সঞ্চয়ের টাকা না দেওয়ার অভিযোগ সুনামগঞ্জে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন! ঘরে ঘরে বর্জ্য সংগ্রহে নতুন উদ্যোগ, ছাতকে চালু হলো ভ্রাম্যমাণ গাড়ি জামালগঞ্জে অটো রিক্সা উল্টে যাত্রী নিহত শাল্লায় কৃষক তালিকায় অনিয়ম: ইউপি কার্যালয় ঘেরাও করে বঞ্চিত কৃষকদের বিক্ষোভ ​ স্থায়ী ক্যাম্পাসের দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ `কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার!

অবসর নিতে চাইলো আপনারা আমাকে আর দেখবেন না: কোহলি

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪, ১.২২ পিএম
  • ১০৫ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
চলতি আইপিএলে একমাত্র খেলোয়াড় হিসেবে ৬০০ এর বেশি রান করেছেন বিরাট কোহলি। দ্বিতীয় সর্বোচ্চ রান করা রুতুরাজ গায়কোয়াড়ের সঙ্গে তার রানের ব্যবধান ৬৮। বয়সের ঘড়ি ৩৫ পেরিয়ে গেলেও এখনও কোহলির রানক্ষুধা মধ্য বিশের তরুণের মতো। ফিটনেসে তো হাঁটুর বয়সী খেলোয়াড়রাও তার ধারেকাছে নেই। চাইলেই আরও অনেকদিন খেলা চালিয়ে যাওয়ার সামর্থ তার আছে।

তবে এই টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেও ভারতের টি-টোয়েন্টি দলে তার জায়গা পাওয়া নিয়ে উঠেছিল প্রশ্ন। তার বিরুদ্ধে বড় অভিযোগ স্ট্রাইক রেট নিয়ে। এছাড়া অনেকের বলেন, কম গতির বল কোহলি ভালো খেলতে পারেন না। এমনকি স্পিন বলের সামনে কোহলি দুর্বল এমন দাবিও করেন কেউ কেউ। সম্প্রতি তো সুনীল গাভাস্কারের সঙ্গে স্ট্রাইক রেট ইস্যু নিয়ে এক দফা কথার লড়াইও হয়ে গেছে কোহলির। ভারতের বেশ কয়েকজন ক্রিকেটবোদ্ধা তো তার পেছনে লেগে আছেন আরও কয়েক বছর আগে থেকেই।

আরও পড়ুন: বিদায়ের ইঙ্গিত দ্রাবিড়ের, কোচ হওয়ার লড়াইয়ে পন্টিং-ফ্লেমিং

কোহলি নিজেও আর বেশিদিন জাতীয় দলের হয়ে খেলার কথা ভাবছেন না। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর নির্বাচকদের মর্জি বুঝে সিদ্ধান্ত নিতে পারেন তিনি। তবে কোনো অপ্রাপ্তির বেদনা নিয়ে ক্যারিয়ার শেষ করতে চান না কোহলি। অবসর গ্রহণের আগেই যতটা সম্ভব সবকিছু জিতে নিতে চান তিনি।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!